পঞ্চগড়ে ইজতেমা মাঠে বৃহত্তম জুমার নামায অনুষ্ঠিত
শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্যদিয়ে করতোয়া নদীর তীরে শুরু হয়েছে পঞ্চগড় জেলা ইজতেমার দ্বিতীয় দিন। এর আগে বৃহস্পতিবার (৬ জানুয়ারী) বাদ ফজর তাবলিগ জামাতের পাকিস্তানি সাথি মো. আব্দুর রহমান আমবয়ান করেন এবং বাংলাদেশের সাথি মো. জিয়া বাংলায় তরজমার মধ্য দিয়ে এ জেলা ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। তিন দিনব্যাপী এবারের ইজতেমা ভারতের নিজামউদ্দিন মার্কাজের (মাওলানা সাদ সাহেব) অনুসারী তাবলিগ জামাত এই ইজতেমার আয়োজন করেন, পঞ্চগড়ের বোদা উপজেলার মারেয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর তীরে আউলিয়ার ঘাট এলাকায়।
ইজতেমায় অংশগ্রহণকারী হাজার হাজার মুসল্লি এই বৃহত্তম জুমার জামাতে শরীক হন। দুপুর ১টা ৩০ মিনিটে জুম্মার নামাজ শুরু হয়।
জুমার জামাতে ইমামতি করেন,
বাংলাদেশের মাওলানা আব্দুল কাউয়ুম। ইজতেমায় শুক্রবার হাজার হাজার মুসল্লির উদ্দেশে তাবলীগ জামায়াতের শীর্ষ মুরুব্বীরা পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান করেন। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।
ইজতেমায় অংশগ্রহণের জন্য পঞ্চগড় জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মুসল্লি ও সাথীরা ময়দানে এসে সমবেত হন। ইজতেমায় মাওলানা মো. বোরহান উদ্দিনের তত্তাবধানে দেশের বিভিন্ন এলাকা থেকে ছয় ও ভারতীয় তিনজনসহ নয় জনের একটি জামায়াত অংশগ্রহণ করেন।
ইজতেমা জিম্মাদার মোক্তার হোসেন জানান,আগামী শনিবার দুপুর ১২ টায় বাংলাদেশের কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা বোরহানউদ্দিনের বয়ান শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ জেলা ইজতেমা।
ইজতেমার মাঠে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, এমনিতেই কোন সমস্যা নাই, তবে আমরা অবশ্যই সহযোগিতা করব।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied