ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বটতলী বাজারে বিএনপির সমাবেশ চলছে


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৮-১-২০২২ দুপুর ৩:২৮
ব্রা্হ্মণবাড়িয়া পৌর এলাকায় ১৪৪ ধারা থাকায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বটতলী বাজারে সমাবেশ করছে বিএনপি। কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে ‍এখনো পৌঁছাননি। তবে এখানে পুলিশের কোনো বাধা নেই। বিরাশার লালপুর সড়কের মধ্যখানে এ সমাবেশ চলছে। শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে আজ শনিবার (৮ জানুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্যে বিদেশে যাওয়ার দাবিতে সমাবেশ করার পূর্ব ঘোষণা দেয়। এরপর একই স্থানে ছাত্রলীগ পাল্টা কর্মসূচি দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় জেলা ম্যাজিস্ট্রেট হায়াত উদ দৌলা খান সমাবেশ ভেন্যুসহ সারা শহরে ১৪৪ ধারা জারি করেন। আজ ভোর ৫টা থেকে ৫ শতাধিক পুলিশ শহরের ৫০টি স্পটে অবস্থান নেয়। এদিকে ১৪৪ ধারার কারণে শহরের ভেতর থেকে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
 
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, রুমিন ফারহানা, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বক্তৃতা রাখার কথা ছিল।
 
এদিকে সমাবেশে যোগ দিতে আসা বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ দুপুর পৌনে ১টার দিকে তাকে আশুগঞ্জ টোলপ্লাজায় আটকে দেয়। পরে আশুগঞ্জ উপজেলার উজান ভাটি হোটেলে নিয়ে অবরুদ্ধ করে রাখে পুলিশ।
 
রুমিন ফারহানা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে ভৈরব টোলপ্লাজায় তাকে এক ঘণ্টা আটকে রাখে পুলিশ। অনেক কথা কাটাকাটির পর সৈয়দ নজরুল ইসলাম সেতু (ভৈরব-আশুগঞ্জ সড়ক সেতু) দিয়ে তিনি আশুগঞ্জ উপজেলার দিকে রওনা হন। পরে আশুগঞ্জে সেতুর ‍উপরই পুলিশ আবার তাকে আটক করে। মূলত পুলিশ তাকে ব্রাহ্মণবাড়িয়ায় যেতে দিচ্ছে না।
 
অন্যদিকে বিএনপির অন্য কেন্দ্রীয় নেতারা এখনো সমাবেশস্থলে এসে পৌঁছাননি।

শাফিন / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু