স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বারের ব্যতিক্রমধর্মী বর্ষপূর্তি আয়োজন
সেবামূলক কার্যক্রমে এক যুগে পদার্পণ করেছে মিরসরাইয়ের সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠন। গতকাল শুক্রবার (৭ জানুয়ারি) ছিল এ সংগঠনের জন্মদিন। এ দিনকে স্মরণ করে রাখতে বরাবরের মতোই দুর্বাররা ব্যতিক্রমধর্মী অয়োজন করে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়।
দিনের শুরুতে দুর্বার কার্যালয় প্রাঙ্গণে সমেবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর মুক্ত আকাশে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনের পর সাঁজোয়া বাদক দলের ঢোলের তালে, ব্যানার, ফেস্টুন হাতে দুর্বাররা বের করে বর্ণাঢ্য শোভাযাত্রা, যেটি গ্রামীণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে জেলেপাড়ার শিশুমেলার স্থলে গিয়ে শেষ হয়। এবারের আয়োজনে সুবিধাবঞ্চিত জেলেপাড়ার দুই শতাধিক শিশুকে নিয়ে দুপুরের খাবারের আয়োজন, বর্ষপূর্তির কেক কাটা, খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
দিনের শেষপর্যায়ে সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সভাপতি মহিবুল হাসান সজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসেবে কথামালায় অংশ নেন- মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেবদুলাল ভৌমিক, মিঠানালা ইউপি চেয়ারম্যান এমএ কাশেম, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীন, সাবেক সভাপতি আশিষ দাশ ও সহ-সভাপতি জাফর ইকবাল।
সন্ধ্যায় মলিয়াইশ হাই স্কুল মাঠে শীত উৎসবের অংশ হিসেবে তাঁবু জলসার আয়োজন করা হয়, যেখানে মেলা বসে খেজুর রস, ভাপা পিঠা, পায়েস, মুড়ি ও চিঁড়ার মোয়াসহ হরেক রকম পিঠাপুলির।
মশাল হাতে ক্যাম্প ফায়ারিংয়ের উদ্বোধন করেন দুর্বার সভাপতি মহিবুল হাসান সজীব, সাবেক সভাপতি আশিষ দাশ ও শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন। এ সময় জলসা চত্বরে নৃত্য পরিবেশনায় সবাইকে মুগ্ধ করে মীরসরাই শিল্পকলা একাডেমির খুদে শিল্পীরা।
সময় আগত অতিথিরা বলেন, দুর্বারের উদ্যোগে শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির এ সুন্দর চর্চা সৃজনশীল ও প্রগতিশীল রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখবে। নান্দিনিক এ আয়োজন, এ উৎসবের এ রেশ এ অঞ্চলের মানুষদের মাঝে দীর্ঘদিন দাগ কাটবে।
শাফিন / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied