আমিন আমিন ধ্বনিতে শেষ হলো পঞ্চগড় জেলা ইজতেমা
হাজার হাজার মুসল্লির অংশগ্রহণের মধ্যদিয়ে শেষ হলো তিন দিনব্যাপী জেলা ইজতেমা। শনিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণসহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মাওলানা ইদ্রীস। এ সময় মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় গোটা ইজতেমা ময়দান। মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এতে পার্শ্ববর্তী মাঠে নারীরাও অংশ নেন।
এর আগে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বাদ ফজর তবলিগ জামাতের পাকিস্তানি সাথী মো. আব্দুর রহমান আমবয়ান করেন এবং বাংলাদেশের সাথী মো. জিয়া বাংলায় তরজমার মধ্যদিয়ে এ জেলা ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। তিন দিনব্যাপী এবারের ইজতেমা আয়োজন করে ভারতের নিজামউদ্দিন মার্কাজের (মাওলানা সাদ সাহেব) অনুসারী তবলিগ জামাত। বোদা উপজেলার মারেয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর তীরে এ ইজতেমা অনুষ্ঠিত হয়।
ইজতেমায় অংশগ্রহণের জন্য পঞ্চগড় জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মুসল্লি ও সাথীরা ময়দানে এসে সমবেত হন। ইজতেমায় মাওলানা মো. বোরহান উদ্দিনের তত্ত্বাবধানে দেশের বিভিন্ন এলাকা থেকে ছয় ও ভারতীয় তিনজনসহ নয়জনের একটি জামাত অংশগ্রহণ করে।
শাফিন / জামান
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied