চন্দনাইশে নবাগত ওসির সাথে সাংবাদিক ঐক্য ফোরামের সৌজন্য সাক্ষাৎ
চন্দনাইশ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেনের সাথে চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৮ জানুয়ারি) চন্দনাইশ থানায় তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি এসএম রাশেদ, সাধারণ সম্পাদক মো. কমরুদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. খালেদ রায়হান, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামরুল মোস্তফা, সমাজকল্যাণ সম্পাদক মো. হেলাল উদ্দিন নিরব, প্রচার সম্পাদক এসএম ওমর ফারুক প্রমুখ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মো. আনোয়ার হোসেন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। পুলিশ এবং সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশিরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব হবে।
অপরদিকে সাংবাদিকরা বলেন, সাংবাদিক ও পুলিশ প্রকৃত অর্থে দেশ তথা জাতির মঙ্গল কামনায় কাজ করলে দেশ সোনার বাংলায় পরিণত হবে। সাংবাদিকের হাতে কোনো অস্ত্র নেই, একটি কলম পকেটে নিয়ে ২৪ ঘণ্টা যেন অতন্দ্র প্রহরীর ন্যায় মানুষের সেবায় কাজ করে থাকে।
শাফিন / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস