ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের বাজারে উঠছে নতুন আলু


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৯-১-২০২২ দুপুর ৩:২৫
ঠাকুরগাঁওয়ের বিভিন্ন হাট-বাজারে উঠতে শুরু করেছে নতুন আলু। আলুর বাজারদর ভালো হওয়ায় কৃষকরা খুশি। তবে শহর ও গ্রামের বিভিন্ন হাট-বাজারে পর্যাপ্ত পরিমাণ আলু উঠলেও দাম একটু বেশি বলে অভিযোগ ক্রেতাদের। বেশি দাম পাওয়ার আশায় আগেই ‍আলুগুলো লাগিয়েছিলেন কৃষকরা। এছাড়াও কিছু আলু আর কয়েকদিনের মধ্যেই ওঠানো হবে। কিছু আলু লাগানো হচ্ছে এখন। এ তিন প্রকার আলু নিয়ে বর্তমানে ব্যস্ত কৃষক।
 
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ বছর আলুর বাম্পার ফলন হয়েছে। আর যেগুলো কিছুদিনের মধ্যে ক্ষেত থেকে উঠানো হবে সেগুলোর ফলনও আশাতীত হতে পারে। এছাড়াও বীজের জন্য দেরিতে লাগানো আলুরও ফলন ভালো হতে পারে বলে জানা যায়। তবে নতুন আলু বাজারে উঠলেও দাম একটু বেশি। কার্ডিনাল জাতের আলু কেজি প্রতি ৩০-৩৫ টাকায় বিক্রি হতে দেখা যায়। গ্যানেলা জাতের আলু কেজিপ্রতি ১৮-২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি আলু প্রতি কেজি (পুরাতন ও নতুন) ৩০-৪০ টাকা দরে। এছাড়াও এন্টারিজ, গ্যানেলা, ডায়মন্ড, শাগিতা, ভোজাগোল্ড জাতের আলুও আবাদ করা হচ্ছে।
 
অপরদিকে বাজারে বেশকিছু কোম্পানির বীজ বিক্রি হলেও কৃষকরা নিজ উদ্যোগে বীজের আলুর জন্য বীজতলা তৈরি করেছেন। সেখানে ভালো বীজ উৎপাদন করতে পারবেন বলে আশা করছেন কৃষকরা।
 
কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর জেলায় আলুর আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে। উতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৬ লাখ ৭৯ হাজার ৭৯৮ মেট্রিক টন। এরমধ্যে এ পর্যন্ত আবাদ হয়েছে ২৭ হাজার ৫৭০ হেক্টর জমিতে। এক সপ্তাহের মধ্যে পুরো আলু আবাদ শেষ হবে বলে জানানো হয়। গত বছরে ছিল আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২৭ হাজার ৬০২ হেক্টর জমি, যাতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৪ হাজার ৬৭০ হেক্টর জমি। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ লাখ ৯২ হাজার ৮০ মেট্রিক টন।
 
ঠাকুরগাঁও সদর উপজেলার বোচাপুকুর পোকাতি গ্রামের কৃষক সাইফুর রহমান জানান, তিনি ৬ বিঘা (৩০০ শতক) জমিতে কার্ডিনাল জাতের আলু লাগিয়েছেন। এরমধ্যে প্রায় অর্ধেক জমি থেকে আলু উত্তোলন করে বিক্রি করেছেন। তিনি বস্তাপ্রতি (৮০ কেজি) বিক্রি করেছেন প্রায় আড়াই হাজার টাকা। তার মতে, গত বছর আলুর ফলন ভালো হওয়ায় এবং দাম চাহিদামতো পাওয়ায় এ বছর তিনি আলু লাগিয়েছেন। এ বছরও দাম পছন্দমতো পাবেন বলে আশা প্রকাশ করছেন তিনি।
 
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন জানান, জেলায় এ মৌসুমে গত বছরের চেয়ে বেশি জমিতে আলুর আবাদ করা হয়েছে। ইতোমধ্যে বাজারে নতুন আলু উঠতে শুরু করেছে। আবহাওয়া অনুকূল ও প্রাকৃতিক দুর্যোগ না হলে ফলন আশাতীত হয়ে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

শাফিন / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে