খুলনায় মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন
মাদক মামলায় খুলনার একটি আদালত দুই যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রোববার (৯ জানুয়ারি) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- যশোর জেলার বাগ আচড়া এলাকার মো. মোবারক হোসেনের ছেলে সুজন কবীর (২৭) এবং একই এলাকার মো. আনসার আলীর ছেলে আজিজুল ইসলাম (২৮)। রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২১ মে রাতে খানজাহান আলী থানার সিটি টোলপ্লাজার সামনে দিয়ে দ্রুতগতির একটি গাড়ি চেকপোস্ট অতিক্রম করছিল। পরে পুলিশের বাধার মুখে বাহনটি থামানো হয়। তাদের আচরণ সন্দেহজনক হলে গাড়ি তল্লাশি করা হয়। একপর্যায়ে গাড়ির ইঞ্জিনের পাশে বিশেষভাবে তৈরি করা বাক্সের মধ্য থেকে ২৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে ওই দিন রাতে টিএসআই মো. খায়রুজ্জামান বাদী হয়ে থানজাহান আলী থানায় মামলা দায়ের করেন, যার নং ৯। একই বছরের ১৭ আগস্ট এসআই বিপ্লব কান্তি দাস ওই দুজনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে ৭ জন সাক্ষ্য দিয়েছেন।
শাফিন / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা