রাউজানে মাল্টা চাষে ভাগ্য খুলছে প্রবাস ফেরত প্রেমতোষের
দেশের মাঠে ব্যাপক আকারে ফলন হচ্ছে বিদেশি ফল। অল্প পুঁজিতে লাভ অধিক হওয়ায় মাল্টা চাষের দিকে ঝুঁকছেন দেশের বেকার ও কৃষকরা। অল্প পুঁজি দিয়ে মাত্র কয়েক বছরে ফল পাচ্ছেন কৃষকরা। এতে দেশের চাহিদায় মাল্টা জোগান দিচ্ছেন এসব সফল মাল্টা চাষি।
এক সময় চট্টগ্রামের রাউজান উপজেলায় এ ধরনের চাষে আগ্রীহ ছিল না মানুষ। গত কয়েক বছর ধরে মাল্টা, আমসহ দেশি-বিদেশি ফলন চাষে আগ্রহ বাড়ছে। অন্যদিকে রাউজানের মাঠি এসব ফলনের জন্য ব্যাপক উপযোগী। যদিও ভিয়েতনাম, ভারত, চীনে মাল্টা ব্যাপক হারে চাষ কহয়ে থাকে। কিন্তু গত কয়েক বছর ধরে বাংলাদেশে মাল্টা চাষ করে সফল হচ্ছেন কৃষকরা। সেই সাথে উৎপাদিত রাউজানের মাল্টা মিষ্টি ও সুস্বাদু। রাউজানে পাহাড়ি কয়েকটি এলাকায় শুরু হয়েছে মাল্টা চাষ। তার মধ্যে প্রবাস ফেরত প্রেমতোষ মাল্টা চাষে প্রথম স্থানে রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন ব্যবসায়ী মো. ইসহাক। এছাড়া ইসহাকের উৎপাদিত মিষ্টি জাতের আম দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। বেড়েছে তার আমের চাহিদা। আগামী বছরে ইসহাকের আম উৎপাদান শুরু হবে। এছাড়া ইসহাকের আমের বাগানের পাশাপাশি রয়ছে মাল্টা ও লেবু, যা দেশের চাহিদা মেটাচ্ছে।
এদিকে, প্রবাস ফেরত প্রেমতোষ বড়ুয়া ভারতের কৃষি গবেষক সুভাষ পালা করের পরামর্শে রাউজানে অসময়ে মাল্টা চাষের বাম্পার ফলন করে দেশেজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন। রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের পূর্ব রাউজান জয়নগর বড়ুয়াপাড়ার প্রবাস ফেরৎ প্রেমতোষ বড়ুয়া অল্প পুঁজি নিয়ে কৃষিকাজ শুরু করেন। নিজের উদ্ভাবিত জৈবসার প্রয়োগের মাধ্যমে সফলতা আসে কৃষিকাজে। দুই একর জমিতে পৃথকভাবে মাল্টা গাছের চারা রোপণ করেন। কোনো ধরনের রাসায়নিক সার প্রয়োগ ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে মাত্র দুই বছরের মধ্যে মাল্টা উৎপাদন শুরু হয়। তার বাগানের বিষমুক্ত মাল্টার চাহিদা সৃষ্টি হয়েছে পুরো চট্টগ্রামে। বছরের জুন-জুলাই মাসে মাল্টা খাওয়ার উপযোগী হয়। এবার ব্যতিক্রম পদ্ধতি ব্যবহার করে অসময়ে দ্বিতীয়বার মাল্টা উৎপাদন দেশের কৃষি গবেষকদের মাঝে নতুনভাবে সাড়া ফেলে দিয়েছে। বর্তমানে প্রেমতোষ বড়ুয়ার বিষমুক্ত মাল্টা রাউজানের বিভিন্ন হাট-বাজারে বিক্রি করা হচ্ছে।
অসময়ে মাল্টা উৎপাদন প্রসঙ্গে সফল চাষি প্রেমতোষ বড়ুয়া বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ভারতের বিশিষ্ট কৃষি গবেষক সুভাষ পালা করের পরামর্শে রাউজানে অসময়ে মাল্টা চাষের বাম্পার ফলন হয়েছে। কোনো ধরনের রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করে নিজের তৈরি জৈবসার ব্যবহার করে মাল্টা বাগান গড়ে তোলা হয়েছে। তিন একর জমিতে মাল্টার বাগান গড়ে তুলেছি। একটি এক একর আয়তনের মাল্টা বাগানে গত মৌসুমে প্রচুর পরিমাণ মাল্টার ফলন হয়। তখন ৪ লাখ টাকার মাল্টা বিক্রি করি। বর্তমানে অপর এক একর আয়তনের বাগানে ৩২০টি মাল্টা গাছ থেকে অসময়ের মাল্টা উৎপাদনে এসেছে।
শাফিন / জামান
মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার
রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"
আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার
ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়
রায়পুরে কিশোরী ধর্ষণকাণ্ডে আসামিকে পালাতে সহযোগিতায় ছাত্রদল নেতা জেলহাজতে
কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার - কুমিল্লায় মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
ঝিনাইদহে কথিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা'র চেয়ারম্যান মাহমুদুল হাসানের রিমান্ড মঞ্জুর
প্রধানমন্ত্রীর উপহারের চাল পেয়ে উচ্ছ্বসিত মনিগ্রাম ইউনিয়নবাসী