ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে বিচারকের বাড়িতে চুরি, অধরা চোরেরা


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ১০-১-২০২২ দুপুর ৩:১

চুরি হয়েছে খোদ বিচারকের বাড়িতে। তারপর পেরিয়ে গিয়েছে ৫ দিন। কিন্তু এখনো পর্যন্ত চোর ধরতে পারেনি পুলিশ। গত বুধবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের চাপতা গ্রামে বিচারক মো. আল-মামুনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।তিনি ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। এ ঘটনায় কাশিয়ানী থানায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা ও ঘটনার বিবরণে জানা গেছে, বিচারক আল-মামুন পরিবার নিয়ে ঢাকায় থাকেন। গ্রামের বাড়িতে তার ছোট ভাইয়ের স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন। ছোট ভাইয়ের শ্বশুর অসুস্থ থাকায় বাড়িতে তালা দিয়ে সবাই সেখানে চলে যান। এ সুযোগে ৪ জানুয়ারি রাতে একদল চোর বাড়িতে প্রবেশ করে ঘরের দরজার কড়া কেটে ঘরের মধ্যে ঢুকে স্টিলের আলমারিতে রক্ষিত স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও ঘরের মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে প্রতিবেশীরা ঘরের পাশে ভাঙা লাগেজ ও ট্রাংক পড়ে থাকতে দেখে তাদের খবর দেন। খবর পেয়ে তারা বাড়ি এসে দেখেন ঘরের দরজার কড়া কেটে চুরি হয়েছে। পরদিন বিচারক আল-মামুনের ভাইয়ের স্ত্রী রোজী মাহমুদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে কাশিয়ানী থানায় একটি মামলা করেন।

৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

ওসি জানান, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

শাফিন / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ