ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে দুটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১০-১-২০২২ দুপুর ৩:৯
ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানায় দুই ইউনিয়নে দুটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধনের মধ্যদিয়ে এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সৃষ্টি হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেনের প্রচেষ্টায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেনপাড়ায় ও রাজাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মার্কেটে সুবিশাল ২টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ করে গ্রীন ইন্টারনেশনাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপনের মধ্যদিয়ে শিশু, নারী ও বয়স্কদের স্বাস্থ্য সুরক্ষায় আশার আলো জাগিয়েছে। এ কারণে রুহিয়া পশ্চিম ইউনিয়ন ও রাজাগাঁও ইউনিয়ন ছাড়াও আশপাশের এলাকার মানুষ সহজেই চিকিৎসাসেবা পাবেন বলে মনে করেন উপ পরিচালক, ঠাকুরগাঁও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আবদুল্লাহ। ক্ষীতেন্দ্র মহন সেন (কেএম সেন) রুহিয়া পশ্চিম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণে ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন পরিবারের সদস্যরা ৩৪ শতক জায়গা ও ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকারের পরিবারে ৩৩ শতক জায়গা দানের মাধ্যমে খামিজা খাতুন রাজাগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র দুটি স্থাপিত হয় বলে জানিয়েছেন গ্রীন ইন্টারনেশনালের স্বত্বাধিকারী সালাউদ্দীন বাদশা।
 
সোমবার বেলা ১১টায় উপ-পরিচালক, ঠাকুরগাঁও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আবদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেন ঠাকুরগাঁও সাংসদ রমেশ চন্দ্র সেনে এমপি। রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- মাহবুবুর রহমান, জেলা প্রশাসক, ঠাকুরগাঁও, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ঠাকুরগাঁও, সাদেক কুরাইশী, সভাপতি, জেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান জেলা পরিষদ, ঠাকুরগাঁও, এএফএম আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, দিনাজপুর, নুর নেওয়াজ, সিভিল সার্জন, ঠাকুরগাঁও, দীপক কুমার রায়, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, ঠকুরগাঁও, অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ, ঠাকুরগাঁও, মোশারুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক, সদর উপজেলা আওয়ামী লীগ, পার্থ সারথি সেন, সভাপতি, রুহিয়া থানা আওয়ামী লীগসহ অনেকে।
 
পরে অতিথিবৃন্দ ফলক উন্মোচন করে হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের নির্মাণকাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ হাসপাতালের চিকিৎসক, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সেবক-সেবিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

শাফিন / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে