গণমানুষের আশীর্বাদ নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার খালিয়াজুরী সদর ইউনিয়নের প্রত্যেকটি গ্রাম চষে বেড়াচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম আবু ইছহাক। সরেজমিন দেখা যায়, প্রত্যেক গ্রামে ভোট প্রার্থনা করার সময় ভোটাররা প্রাণখুলে দোয়া/আশীর্বাদ করছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে। এতে থেমে নেই আবালবৃদ্ধবনিতা, এমনকি বিভিন্ন গোত্রের সাধারণ ভোটাররা। সাথে সাথে স্লোগানে মুখরিত হচ্ছে বিভিন্ন এলাকা।
এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম আবু ইছহাক বলেন, আমি অভিভূত, আপ্লুত। যখন বিভিন্ন গ্রামে দুয়ারে দুয়ারে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করি, তখন সাধারণ মানুষ কখনো শঙ্খধ্বনি বা উলুধ্বনি দিয়ে আমাকে বরণ করে নিচ্ছেন। এমনকি যার যে সাধ্য আছে টাকা, ধান, দুর্বা দিয়েও আশীর্বাদ করছেন।
তিনি বলেন, মানুষের ভালোবাসা তো টাকা দিয়েও পাওয়া পাওয়া যাবে না। তবে বিগত ২০১৬ সালের ২২ মার্চ অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্রে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই কাওসারকে নিহত করে ১৪ ভোটের ব্যবধানে পরাজিত করা হয় আমাকে। কিন্তু নির্বাচনে পরাজিত হওয়ার পরও আমি এলাকার মানুষকে রেখে দূরে কোথাও চলে যাইনি। আমি আমার সাধ্যমতো মাননীয় সাংসদ রেবেকা মমিন ও জেলা পরিষদের সহযোগিতায় অত্র ইউনিয়নের বিভিন্ন মন্দির, মসজিদ, কবরস্থান, শ্মশানঘাটের উন্নয়নে চেষ্টা করেছি।
গোলাম আবু ইছহাক আরো বলেন, আমার দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন আমি অত্র ইউনিয়ন তথা খালিয়াজুরী উপজেলাবাসীর জন্য উন্নয়নমূলক কাজ করে যাব।
খালিয়াজুরী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, খালিয়াজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন আওয়ামী লীগ সমর্থিত গোলাম আবু ইছহাক, অপরজন বিদ্রোহী প্রার্থী গোলাম সারোয়ার জাহান চৌধূরী। তবে প্রার্থীদের ১৪ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। ৩১ জানুয়ারি খালিয়াজুরী উপজেলায় দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শাফিন / জামান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
Link Copied