তানোরে শুষ্ক মাটিতে তুলা চাষ বাড়ছে
দিন দিন বরেন্দ্র অঞ্চলের পানির স্তর নিচে নামছে। সেচের পানির সংকট দেখা দিচ্ছে। এ অবস্থায় খরাপ্রবণ রাজশাহীর তানোর উপজেলায় তুলা চাষে আগ্রহ তৈরি হয়েছে কৃষকদের মধ্যে। এর কারণ হলো মাত্র একবার সেচেই তুলা চাষ করা যায়। অন্যান্য ফসলের চেয়ে তুলা চাষ বেশ লাভজনকও।
খোঁজ নিয়ে জানা যায়, পানির অভাবে যেসব জমিতে ফসলের চাষ কমে গিয়েছিল, সেসব জমিতে তুলা চাষ করছেন কৃষকরা। তানোর উপজেলায় তুলা উন্নয়ন বোর্ডের তালিকাভুক্ত চারজন চাষি প্রায় চার বিঘা জমিতে তুলার চাষ করছেন। তবে তালিকাভুক্ত কৃষক ছাড়াও চলতি মৌসুমে তানোরের আর প্রায় ১১ জন কৃষক আনুমানিক ৩৭ বিঘা জমিতে তুলার আবাদ করেছেন। ফলন ভালো হলে বিঘায় ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত আয় করা যায়। আষাঢ় মাসের বৃষ্টির পানিতে বীজ বপন করে অগ্রহায়ণ মাসে তুলা ঘরে তোলা যায়।
উপজেলার বাঁধাইড় ইউনিয়নের জুমারপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম আড়াই বিঘা জমিতে তুলার চাষ করছেন। তিনি সকালের সময়কে জানিয়েছেন, প্রথম প্রথম লাভ কম হয়েছে। গত বছর থেকে বিঘায় ২৫ হাজার টাকার বেশি লাভ হয়েছে।
একই এলাকার আরেক তুলা চাষি আব্দুস সালাম সকালের সময়কে বলেন, পানির অভাবে বরেন্দ্রভূমির এসব এলাকায় (জুমারপাড়া) উঁচু জমিতে তেমন একটা ফসলের চাষ হতো না। সেখানে তুলা চাষ করে বিঘায় ২০ থেকে ২৫ হাজার টাকা লাভ করা যাচ্ছে। কৃষকরা জুলাই মাসে বৃষ্টির পানিতে তুলার বীজ বপন করেছেন। ডিসেম্বরে ফলনের আশা করছেন। এ বছর তুলার দাম প্রতি মণ প্রায় ৩ হাজার ৫০০ টাকা।
জুমারপাড়া গ্রামের রফিকুল ও সালামের তুলা চাষ দেখে উৎসাহিত হয়েছেন খাগড়া কান্দর গ্রামের সুনীল ও প্রাণ কুমারও।
উপজেলা কৃষি অফিসার শামিমুল ইসলাম সকালের সময়কে জানিয়েছেন, তালিকা অনুযায়ী উপজেলার চারজন তুলা চাষের সঙ্গে জড়িত। কিন্তু এর বাইরেও অনেক জমিতে তুলার আবাদ হয়েছে।
তুলা উন্নয়ন বোর্ডের রাজশাহী কার্যালয়ের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মোজাদ্দীদ আল শামীম সকালের সময়কে বলেন, কম পানিতে বরেন্দ্র অঞ্চলের উঁচু জমিতে তুলা চাষ পরিবেশের জন্য খুবই উপকারী। এসব অঞ্চলের জমিতে মাত্র ৭০০ থেকে ৮০০ মিলিমিটার পানিতেই তুলা চাষ সম্ভব। তাই কৃষকদের মধ্যে তুলা চাষে আগ্রহ তৈরি হয়েছে বলেও জানান তিনি।
শাফিন / জামান
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক
টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা
Link Copied