ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

যত বড়ই ক্ষমতাধর ব্যক্তি হোক কাউকে ছাড় দেয়া হবে না : সার্কেল এসপি


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৫-৬-২০২১ দুপুর ১২:২৭

যশোরের মনিরামপুর-কেশবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার কেশবপুর থানা অভ্যন্তরে কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল সোমবার (১৪ জুন) রাতে কেশবপুর থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি পৌর এলাকার একজন জনপ্রতিনিধির ছত্রছায়ায় থাকা একদল সন্ত্রাসী কর্তৃক ঘটানো কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে কেশবপুরের আইনশৃংখলার অবনতি হয়েছে। আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখতে কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন যশোরের নবাগত সহকারী পুলিশ সুপার (মনিরামপুর-কেশবপুর সার্কেল) আশেক সুজা মামুন।

তিনি বলেন, কেশবপুরকে কিশোর গ্যাং, এ বাহিনী সে বাহিনী, সন্ত্রাস ও মাদকমুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োেজন। আইনশৃংখলা অবনতির ঘটনার সাথে সম্পৃক্ততা থাকলে যত বড় ক্ষমতাধর ব্যক্তি‍ই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। সদ্য যোগদানকারী সহকারী পুলিশ সুপার সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, আমরা সমাজ উন্নয়নে ক্ষুদ্র থেকে শুরু করতে চাই। এজন্য সাংবাদিকদের তথ্য আমাদের প্রয়োজন। আপনারা সমাজের দর্পণ অথবা আয়না। মাদকের বিরুদ্ধে বর্তমান পুলিশ জিরো টলারেন্সে কাজ করছে। অতিরঞ্জিত কোনো নিউজের কারণে এলাকার এমনকি দেশের বড় ধরনের ক্ষতি হতে পারে। কারো মৃত্যুর কারণ হতে পারে। পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। দেশ ও সমাজ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে পুলিশের ন্যায় সাংবাদিকদের ভূমিকাও অতুলনীয়। আমরা জনতার পুলিশ হতে চাই। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে কোনো দালাল মাধ্যম থাকবে না। সাধারণ মানুষ সরাসরি পুলিশের সেবা পাবেন। আপনারা করোনার ব্যাপারে আন্তরিক হোন, সকলকে সচেতন হতে হবে। করোনা সংকট মোকাবেলায় পুলিশ অনন্য ভূমিকা রেখেছে। এক্ষেত্রে সাংবাদিকরাও ছিলেন সম্মুখসারিতে।

মতবিনিময় সভায় কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন সভাপতিত্ব করেন। তিনি বলেন, যার ছত্রছায়ায় থেকে কতিপয় যুবক অপরাধ কর্মকাণ্ড করছিল তাকে জেলা পুলিশের উর্দ্ধতন কতৃপক্ষ ডেকে নিয়ে প্রাথমিক ভাবে সতর্ক করে দিয়েছেন। পরবর্তীতে অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা পেলে কাউকে ছাড় দেয়া হবে না ।

সভায় বক্তৃতা করেন- কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সাবেক সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি মোল্লা আব্দুস সাত্তার ও আব্দুল হাই সিদ্দিকী, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, কোষাধ্যক্ষ সামছুর রহমান, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান ও আব্দুল্লাহ আল ফুয়াদ, হাজী রুহুল কুদ্দুস, দিলীপ মোদক প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন- নির্বাহী সদস্য এম আব্দুল করিম, সদস্য শাহীনুর রহমান, রাবেয়া ইকবাল, আব্দুল মোমিন, আব্দুর রহমান, রুহুল আমিন খান, আইয়ুব খান, সোহেল পারভেজ, উদয় সিংহ, মিলন দে, মেহেদি হাসান জাহিদ, সুশান্ত মল্লিক, আব্দুল্লাহ আল মামুন স্বাধীন প্রমুুখ।

উল্লেখ্য, যশোর জেলা পুলিশের নবনিযুক্ত সহকারী পুলিশ সুপার হিসেবে (মনিরামপুর সার্কেল) আশেক সুজা মামুন গত ৭ জুন যোগদান করেন।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ