করোনায় টাঙ্গাইলে একদিনে সর্বোচ্চ ৮৫ জন আক্রান্ত : মোট মৃত্যু ৯৫
টাঙ্গাইলে একদিনে ২৭১টি স্যাম্পল পরীক্ষায় সর্বোচ্চ ৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৬১৭ জনে। এছাড়া এ পর্যন্ত ৯৫ জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবউদ্দিন খান মঙ্গলবার (১৫ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৭১ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের দেহে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল সদরে ৫৬ জন, কালিহাতীতে ১২ জন, সখীপুরে ৩ জন, ঘাটাইলে ১ জন, মধুপুরে ১ জন, দেলদুয়ারে ৬ জন, নাগরপুরে ১ জন ও ধনবাড়ীতে ১ জন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন। আরোগ্য লাভ করেছেন ৪ হাজার ৩২২ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪১৯ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ১০০ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ পর্যন্ত আক্রান্ত টাঙ্গাইল সদর উপজেলায় ২ হাজার ৩২৫ জন, নাগরপুরে ১৩৩ জন, দেলদুয়ারে ২৪০ জন, সখীপুরে ২৮৬ জন, মির্জাপুরে ৭১২ জন, বাসাইলে ১৫০ জন, কালিহাতীতে ৫১১ জন, ঘাটাইলে ৩৪০ জন, মধুপুরে ২৯০ জন, ভূঞাপুরে ২৪৭ জন, গোপালপুরে ১৯১ জন ও ধনবাড়ীতে ১৯২ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন সদর উপজেলায় ৩৭ জন, নাগরপুরে ২ জন, দেলদুয়ারে ৮ জন, সখীপুরে ৩ জন, মির্জাপুরে ৯ জন, বাসাইলে ৫ জন, কালিহাতীতে ৮ জন, ঘাটাইলে ১১ জন, মধুপুরে ৩ জন, ভূঞাপুরে ৩ জন, গোপালপুরে ২ জন ও ধনবাড়ীতে ৩ জন।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ