তাড়াশে টানা ৫ বার ইউপি সদস্য ব্রজেন্দ্রনাথ সরকার
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডে টানা পাঁচবার ইউপি সদস্য হলেন ব্রজেন্দ্রনাথ সরকার। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেশীগ্রাম ইউনিয়নের ১নং ওর্য়াডে তিনজন প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে তিনি পঞ্চমবারের মতো নির্বাচিত হন বলে নিশ্চিত করেছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন অফিসার উজ্জল কুমার রায়। একই ওয়ার্ড থেকে টানা পাঁচবার সদস্য নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেছেন ব্রজেন্দ্রনাথ সরকার।
এ বিষয়ে ব্রজেন্দ্রনাথ সরকার বলেন, সব সময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করি। মানুষ বেশি কিছু চায় না, ভালো আচরণ, সুষ্ঠু বিচার আর যে কোনো সমস্যায় মেম্বার-চেয়ারম্যান তাদের পাশে থাকুক এটাই চায়। সেই চেষ্টাই করি। এলাকাবাসী তাই যোগ্য মনে করে বারবার নির্বাচিত করেছেন। এর আগের নির্বাচনেও তিনজন প্রার্থী ছিল। তাদের মোট ভোটের চেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলাম। যতদিন বেঁচে থাকব ততদিন যেন মানুষের সেবা করে যেতে পারি।
শাফিন / জামান
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার