ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় দুই ইটভাটায় অভিযান, ৮ লাখ টাকা জরিমানা


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১১-১-২০২২ দুপুর ৪:৮

সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে একটি অবৈধ কয়লা উৎপাদন কারখানা উচ্ছেদ ও দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। জরিমানা আদায় করা ইটভাটা দুটি হলো- সাতক্ষীরা সদর উপজেলার জামান ব্রিকস ও রকি ব্রিকস।

সদর উপজেলার ফিংড়ী কলারোয়া উপজেলার হেলাতলায় অবৈধ কয়লা উৎপাদন কারখানায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন। অভিযানে আর্থিক জরিমানাসহ দুটি ইটভাটা ভেঙে ও পানি দিয়ে ভাটার চুলা নিভিয়ে দেয়া হয় এবং একটি কয়লা উৎপাদন কারখানা উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন জানান, পরিবেশ দূষণকারী ও অবৈধ ইটভাটা বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ইটভাটায় অভিযান চালানো হয়। দুটি ইটভাটা কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে তাদের আর্থিক জরিমানা করা হয়।

এ সময় সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম জানান, আমরা সাতক্ষীরাকে পরিবেশ দূষণমুক্ত রাখতে চাই। এ অভিযান চলমান থাকবে।

শাফিন / জামান

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা

অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

রায়গঞ্জে বাড়িতে ঢুকে মায়ের মাথায় ছুরির আঘাত, বাঁচাতে গিয়ে মেয়েও আহত