বাঁশখালীতে বন্যহাতির তাণ্ডবে বসতঘর লণ্ডভণ্ড
চট্টগ্রামের বাঁশখালীতে রাতের আঁধারে বন্যহাতির তাণ্ডবে একটি বসতঘর লণ্ডভণ্ড হয়ে গেছে মর্মে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকার মৃত আজিজুর রহমানের বাড়িতে হাতির আক্রমণে বসতঘর লণ্ডভণ্ড হওয়ার ঘটনা ঘটে। এতে ওই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ হোসাইন ও তার মেজো ভাই মোহাম্মদ সৈয়দ হোসেনের একটি সেমিপাকা ঘরের সামনের দেয়াল ভেঙে লণ্ডভণ্ড করে দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে ঘরের মালিক মোহাম্মদ হোসাইন দৈনিক সকালের সময় প্রতিবেদক মুহাম্মদ দিদার হোসাইনকে বলেন, রাতের আঁধারে হঠাৎ করে একটি বন্যহাতি আমাদের বসতঘরের পাকা দেয়াল ভেঙে ঘরে ঢুকে পড়ে। ঘরের সামনের দেয়ালটি ভেঙে মাটির সাথে মিশিয়ে ফেলেছে। আমি পরিবারের সদস্যদের নিয়ে কোনোরকম প্রাণে বাঁচতে দৌড়ে রান্নাঘরের দরজা দিয়ে বের হয়ে পড়ি। যেভাবে ক্ষতিসাধন করেছে তাতে আমার মনে হয় ওই হাতির সাথে তার দলবলও থাকতে পারে। কিন্তু রাতের অন্ধকারে কয়টি এসেছে তা সঠিক বলতে পারছি না। তবে একটি বন্যহাতিকে আমরা স্বচক্ষে ঘরটি ভাংচুর করতে দেখেছি।
তিনি আরো বলেন, হাতির তাণ্ডবে আমার বসতঘর এবং আসবাবপত্র ও আশপাশের গাছগাছালিসহ সব মালামাল তছনছ করে দিয়েছে। এ সময় ঘরে রক্ষিত প্রায় ১২ মণের উপরে ধান খাওয়াসহ নষ্ট করে দিয়েছে। এতে আমার এবং আমার ভাই মুহাম্মদ সৈয়দ হোসেনের ৩ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে বন্যহাতি।
শাফিন / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই