ফেনীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের দায় স্বীকার করে আদালতে শিক্ষকের জবানবন্দি
ফেনীর দাগনভূঞায় এক ছাত্রকে বলাৎকারের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মাদ্রাসাশিক্ষক মো. কাউছার (২৩)। গতকাল সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজস্ট্রেট কামরুল ইসলাম তার আদালতে ওই শিক্ষকের জবানবন্দি রেকর্ড করেন।
এর আগে গত শনিবার রাতে কাউছারকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গ্রেপ্তার করে। ওই ছাত্রকে বলাৎকারের ঘটনায় মামলা হওয়ার পর থেকে কাওছার পলাতক ছিল।
মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর বিকেলে দাগনভূঞার একটি মাদ্রাসার এক আবাসিক ছাত্রকে (১৫) ধর্ষণ করেন। পরে ঘটনাটি জানতে পেরে ওই ছাত্রের পরিবার মাদ্রাসার অধ্যক্ষসহ মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে ঘটনার বিচার দাবি করে। কিন্তু মাদ্রাসার অধ্যক্ষসহ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে পালিয়ে যেতে সহায়তা করে। পরে ওই ছাত্রের মা বাদী হয়ে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এ মামলায় কাউছার, মাদ্রাসার অধ্যক্ষ আবদুস ছাত্তার (৪০), সহকারী শিক্ষক জাকিরুল ইসলাম (৩৯) ও সহকারী শিক্ষক আফতাব উদ্দিনকে (৪০) আসামি করে মামলা করেন। এরপর গত শুক্রবার আবদুস ছাত্তারসহ অন্য দুই শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
ফেনী পিবিআইয়ের পরিদর্শক মো. মোনায়েম মিয়া বলেন, মামলার প্রধান আসামি কাউছার পলাতক ছিলেন। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই দিনই কাউছারকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শাফিন / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied