ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে কাজী ফার্মস গ্রুপের নিম্নমানের কম্বল ফেরত দিলেন সাংসদ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১২-১-২০২২ দুপুর ১১:১০

পঞ্চগড়ে কাজী ফার্মস গ্রুপের নিম্নমানের ৪০০ পিস কম্বল ফেরত দিলেন মজাহারুল হক প্রধান এমপি। পঞ্চগড়ে দিন দিন কমছে তাপমাত্রা আর এই শীত থেকে জীবন বাঁচাতে দিনমুজুর থেকে নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবার ও শ্রমিকরা খড়কুটো, গাড়ির টায়ার দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও অনেকেই ব্যক্তিগতভাবে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করে পাশে দাঁড়ানোর চেষ্টা করলেও তা চাহিদার তুলনায় খুবই কম। এরই ধারাবাহিকতায় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান সরকারি ও তার ব্যক্তিগত তহবিল থেকে শীতবস্ত্র বিতরণ করেছেন।

কাজী ফার্মস পঞ্চগড় রিজিয়ন অফিস থেকে প্রায় ৪০০ পিস কম্বল দিয়েছে সংসদ সদস্য মজাহারুল হক প্রধান এমপিকে বিতরণের জন্য। কিন্তু যেসব কম্বল দেয়া হয়েছে তা অত্যন্ত নিম্নমানের ছিল বলে জানান সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। তিনি আরো বলেন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, তারা পঞ্চগড় থেকে শত শত কোটি টাকা আয় করছে, অথচ পঞ্চগড়ের মানুষকে দিয়েছে একেবারেই নিম্নমানের কম্বল, যা শীত নিবারণের জন্য কোনো উপকারে আসবে না। কম্বলগুলো এত পাতলা ও আকারে অনেক ছোট, যা গায়ের চাদর হিসেবেও ব্যবহারের অনুপযোগী। কাজী ফার্মস তাদের প্রচারের জন্য এমন কাজ করছে বলে জানান তিনি।

তিনি ‍আরো বলেন, শীতবস্ত্রের নামে মানুষকে ধো‍ঁকা দিচ্ছে, ঠকানো হচ্ছে মানুষকে, আমি এটাকে ঘৃণা করি। তাদের দেয়া কম্বলগুলো তাদের ফেরত দিচ্ছি বলে জানান উপস্থিত গণমাধ্যমকর্মীদের।

এ বিষয়ে কাজী ফার্মস গ্রুপের ডেপুটি ম্যানেজার আকরামুজ্জামান শেখের মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

শাফিন / জামান

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়