ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আগ্রাবাদ গণপুর্ত বিভাগে সিবিএ নেতাদের বাসা বাণিজ্য


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১২-১-২০২২ দুপুর ১১:১১

চট্টগ্রামের আগ্রাবাদ গণপূর্ত অফিসের সিবিএ নেতার প্রভাবে সার্কেল ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পিএ মাসুম পাটোয়ারী ও ৪ নং ডিভিশনের অফিস সহকারী নাছির উদ্দিনের বিরুদ্ধে বাসা বাণিজ্যের অভিযোগ ওঠেছে। সরকারকে নামমাত্র ভাড়া পরিশোধ করে আলিসান বাসা বরাদ্দ নিয়ে মোটা অংকের টাকা অগ্রিম গ্রহন ও মাসে ২০/২২ হাজার টাকায় ভাড়ায় লগিয়ত করে বসবাস করছেন অন্যত্র। এতে সরকারের টাকা গচ্ছা গেলেও প্রকৃতপক্ষে অবৈধ পন্থায় লাভবান হচ্ছেন এই কর্মচারীরা।  এছাড়া সিবিএ’র সাইনবোর্ড ব্যবহার করে নিয়ম-নীতির তোয়ক্কা না করে একের পর এক অনিয়ম করেই যাচ্ছেন বলে বিশ্বস্ত সুত্রে জানা গেছে।  

 জানা যায় মাসুম পাটোয়ারী সার্কেল -২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (এসই) মোক্তার হোসেনের পিএ। বর্তমানে তিনি সিবিএ’র সহ-সভাপতি। নগরীর মনছুরাবাদ পাসপোর্ট অফিসের পাশে তার বরাদ্দকৃত বাসার ভাড়া কাটা হয় সামান্য। 

নাছির উদ্দিন সরকার ৪ নং ডিভিশনের অফিস সহকারী ও সিবিএ সভাপতি। তার বরাদ্ধকৃত বাসা আগ্রাবাদ বহুতলা কলোনী। মো. ইসমাঈল জোন অফিসের বড় বাবু এবং সিবিএ সাধারণ সম্পাদক। সরকারী বরাদ্দকৃত বাসা আগ্রবাদের সিজিএস কলোনীতে। এরা প্রতেকেই মোটা অংকের অগ্রিম গ্রহন করে মাসিক ২০ থেকে ২২ হাজার টাকায় ভাড়া দিয়ে বসবাস করছেন অন্যত্র।

শুধু তাই নয় এসব অফিসের বাসা বরাদেদ্দর প্রক্রিয়াটিও নিয়ন্ত্রন করে থাকে এই চক্রটি। বাসা বরাদ্দ পেতে সিবিএ’র দোহাই দিয়ে বিভিন্ন খরচের অযুহাতে  দাবি করা হয় মোটা অংকের উৎকোচ। দাবি পুরণ না করে কেউ বাসা বরাদ্দ পাওয়া প্রায় অসম্ভব।

এসব অভিযোগের বিষয় স্বীকার করে গণপূর্ত সার্কেল -২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (এসই) মোক্তার হোসেন বলেন এই বিষয়গুলো আমি জেনেছি  এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীদের চিঠি দেওা হয়েছে।  

তবে নিজের বাসা ভাড়া দিয়ে অন্যত্র ববসবাস ও বরাদ্দে তদবীরের বিষয়টি অস্বীকার করেছেন মাসুম পাটোয়ারী ও নাছির উদ্দিন সরকার।

শাফিন / শাফিন

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির