একাদশে ভর্তি : ভুয়া ওয়েবসাইট থেকে আবেদন না করার নির্দেশ
একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের ক্ষেত্রে শিক্ষা বোর্ডের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে আবেদন করতে বলা হয়েছে। এর বাইরে ফেক ওয়েবসাইটের বিজ্ঞাপন থেকে আবেদন করে কোনো শিক্ষার্থী ও অভিভাবক প্রতারিত হলে বোর্ড কর্তৃপক্ষ এর দায় বহন করবে না বলে জানানো হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত সতর্কীকরণ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রমে লক্ষ্য করা যাচ্ছে কিছু প্রতারক চক্র সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের থেকে সুকৌশলে শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার তথ্য সংগ্রহ করে তাদের অনুমতি ছাড়াই অনলাইনে ভর্তির আবেদন করছে। শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে এ ধরনের প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য সতর্ক করেছে ঢাকা বোর্ড।
বোর্ড জানিয়েছে, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে প্রতারণায় জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরূদ্ধে প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে তাদের প্যানেল বা সার্ভার বন্ধসহ পাঠদান স্থগিত করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বোর্ডের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ফেক ওয়েবসাইটের বিজ্ঞাপন থেকে আবেদন করে কোনো শিক্ষার্থী ও অভিভাবক প্রতারিত হলে বোর্ড কর্তৃপক্ষ কোনোভাবেই এর দায় বহন করবে না।
জানা গেছে, একাদশে শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটের (http://www.xiclassadmission.gov.bd) মাধ্যমে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন নেওয়া হচ্ছে।
জামান / জামান
কুবির হলে জুনিয়রকে রাতভর র্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ
পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ
এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ
বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী
আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক
ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ
৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক