তানোরের বাধাইড়ে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ
রাজশাহীর তানোরে কোভিড-১৯, বাল্যবিবাহ ও মাদক ব্যবহার রোধে অ্যাডভোকেসি সভা, শিক্ষা উপকরণ ও শীতবস্ত বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার বাধাইড় মিশন প্রাথমিক বিদ্যালয় মাঠে ন্যাশনাল এজেন্সি ফর গ্রিন রিভ্যুলেশন (এনএজিআর) নামক বেসরকারি উন্নয়নমূলক সংস্থার আয়োজনে সামাজিক দুরুত্ব বজায় রেখে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেভা. রাজেন সরেন। প্রধান অতিথি ছিলেন বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান। বক্তব্য দেন- মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাইফুল ইসলাম, এএসঅই সুলতান আহম্মেদ, বাধাইড় মিশন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিবুর রহমান, ন্যাশনাল এজেন্সি ফর গ্রীন রিভ্যুলেশন (এনএজিআর) প্রোগ্রাম অফিসার প্রদীপ হেমব্রম, জুনিয়র অফিসার এনামেইল প্রমুখ।
অনুষ্ঠানে ১০০ শিশু শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ১০০ জন বয়স্ক ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয় এবং উপস্থিত ৩০০ জনের মধ্যে জনসচেতনা বাড়াতে কোভিড-১৯, বাল্যবিবাহ ও মাদক ব্যবহার রোধে অ্যাডভোকেসি সভা করা হয়।
শাফিন / জামান
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক
টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা
Link Copied