ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে অস্ত্র ও ইয়াবা বহনকালে ভারতীয় নাগরিকসহ গ্রেফতার ১০


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২-১-২০২২ দুপুর ৪:৬

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও ইয়াবা বহনকালে ভারতীয় নাগরিকসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অপরিচিত একটি মাইক্রোবাস ও পাগলুর পিছু নিয়ে তাদের থামতে বলা হলে না থেমে তারা পালিয়ে যায়। পিছু নিয়ে ধাওয়া করে পঞ্চগড় জেলার আটোয়ারীতে আটকের চেষ্টা করা হয়। আটকের সময় মাইক্রোবাস থেকে নেমে পুলিশের ওপর গুলি চালালে পুলিশও পাল্টা ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে কিছু সঙ্গী পালিয়ে গেলেও একজন ভারতীয় নাগরিকসহ ১০ জনকে আটক করা হয়। সে সময় তাদের সাথে থাকা একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৩২টি ইয়াবা উদ্ধার হয়।

আটককৃতরা হলেন- ভারতীয় নাগরিক গফুর আলম (২৫), পিতা জালাল, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউপির খোরশেদ আলমের ছেলে দেলোয়ার হোসেন (২৮) সলেমানের আলীর ছেলে আব্দুর রাজ্জাক (২৩), দিপেন পালের ছেলে বিকাশ পাল (৩৫), রফিকুল ইসলামের ছেলে জাকির হোসেন (২৫), কাশেম আলীর ছেলে হজরত আলী (২৭), মৃত শুকুদ্দীর ছেলে মনিরুল ইসলাম (৩২), কারবারের ছেলে বিষ্ণু পাল (২৯), একই উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের সামসুর রহমানের ছেলে নাসিরুল ইসলাম (২৪), মৃত ধন মোহাম্মদের ছেলে পশিরুল ইসলাম (২৮)। এছাড়াও পলাতক ৯ জনসহ মোট ১৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, আসামিদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ভারতীয় নাগরিকের বিরুদ্ধে কন্ট্রোল অব এন্ট্রি (সর্বমোট ৩টি) মামলা এজাহারভুক্ত করে আটোয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে।
 
পঞ্চগড় জেলার আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শাফিন / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে