ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১২-১-২০২২ দুপুর ৪:৩২

সিরাজগঞ্জের তাড়াশের ৭নং মাধাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করেছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব ‍এবং যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সরকার। বুধবার (১২ জানুয়ারি) নির্বাচন অফিসে নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার উজ্জল কুমারের নিকট এ মনোনয়নপত্র জমা করা হয়।

জানা যায়, ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব আওয়ামী লীগ কেন্দ্রীয় অফিস থেকে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়ন নিয়েই নৌকা প্রতীক চেয়ে এ মনোনয়নপত্র উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে করে জমা দিয়েছেন।

এদিকে, একই ইউনিয়নের দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সরকার এর আগে এই ইউনিয়নের উপ-নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ কেন্দ্রীয় অফিস থেকে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র পেয়েছিলেন। কারণবশত নির্বাচন হয়নি। তখন থেকে ইউনিয়নবাসীর সাথে কাজ করে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। বর্তমানে তিনি দলীয় মনোনয়নপত্র না পেয়ে জনগণের ভালোবাসার টানে ভোটারদের সাথে নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক চেয়ে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার উজ্জল কুমার মোবাইল ফোনে বলেন, আজকে মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন। বিকেল ৫টা পর্যন্ত সময় আছে। এখন প্রায় ৪টা বাজে। এ পর্যন্ত মাধাইনগর ইউনিয়ন থেকে ৫ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শাফিন / জামান

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন