ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইভিএমে হবে বাঁশখালী পৌরসভা নির্বাচন


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২-১-২০২২ বিকাল ৫:৭
চট্টগ্রামের বাঁশখালীতে প্রথম ইভিএমে ভোটগ্রহণ হবে পৌর নির্বাচন, চলছে ইভিএম প্রশিক্ষণ। আগামী ১৬ জানুয়ারি বাঁশখালীতে প্রথম ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণে অনুষ্ঠিত হবে। পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১১টি ভোটকেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণকালে দায়িত্ব পালনে নিয়োজিত কর্মকর্তাদের যাবতীয় বিধিবিধান নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের শেষদিন আজ বুধবার (১২ জানুয়ারি)। বাঁশখালী বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার শুরু হয় ইভিএমে ভোটগ্রহণ পদ্ধতির প্রশিক্ষণ।
 
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ১২ জন প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ৯২ জন এবং পোলিং অফিসার ১৮৩ জন। দুই দিনব্যাপী ইভিএম প্রশিক্ষণে উপস্থিত ছিলেন- বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জমান চৌধুরী, আগামী পৌরসভা নির্বাচনে নিয়োজিত রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন।
 
প্রশিক্ষক হিসেবে ছিলেন- অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ কামরুল আলম, বাঁশখালী বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ দাশ প্রম‍ুখ।
 
উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে অ্যাডভোকেট এসএম তোফাইল বিন হোসাইন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী।
 
পৌর এলাকায় মোটা ভোটার ২৬ হাজার ৯৮০ জন। ‍এরমধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৯৪ জন এবং মহিলা ভোটার ১২ হাজার ৮৮৬ জন। নির্বাচনে পৌরসভার ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
 
উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি বাঁশখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

শাফিন / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন