ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

এলাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মনোহরগঞ্জে প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কাজের সময় ইউপি চেয়ারম্যান আটক


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ১৫-৬-২০২১ দুপুর ২:৫৩

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৮নং খিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা শহীদ উদ্দিন আহম্মেদ খিলা ইউনিয়নের শিকচাইল গ্রামের আমানী বাড়ির মৃত মোকছুদুর রহমানের ছেলে সৌদি আরব প্রবাসী অহিদুর রহমানের স্ত্রী রুহানী বেগমের ঘরে অতৈক কাজে লিপ্ত অবস্থায় বাড়ির লোকজন দেখতে পেয়ে এলাকার লোকজন দুজনকেই ঘটনাস্থলে আটক করে। গত মঙ্গলবার রাত ২টার দিকে ‍এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- একই গ্রামের আবুল বাসারের ছেলে মো: মোস্তফা, আবদুল মজিদের ছেলে ইয়াছিন, আবদুল আউয়াল মেম্বারের ছেলে নুরুল করিম মন্টু ও আলম। 

জানা গেছে, এ ঘটনায় প্রবাসীর স্ত্রীর ভাই আবদুল হান্নান গত বৃহস্পতিবারে ৯৯৯-এ ফোন করলে মনোহরগঞ্জ থানা পুলিশ রুহানি বেগমকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় মেম্বার শাহাজান ও এলাকাবাসী উভয়পক্ষকে গত শুক্রবার জুমার নামাজের পর সুষ্ঠু বিচারের জন্য সালিশির আয়োজন করেন। সালিশের দিন চেয়ারম্যান শহীদ আহম্মেদ ও রুহানি বেগমের পক্ষে কেউ উপস্থিত না হয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। সুষ্ঠু সমাধান না হওয়ায় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে দ্রুত বিচারের দাবিতে গতকাল মনোহরগঞ্জের খিলা রোড ও শিকচাইল রোডে বিক্ষোভ ও মানববন্ধন করেন।

বিক্ষোভ ও মানববন্ধনে উপস্থিত থেকে বিচারের দাবিতে নেতৃত্ব দেন স্থানীয় ওয়ার্ড মেম্বার শাহাজাহান, মুক্তিযোদ্ধা আবদুল হাই, মাস্টার রুহুল আমিন, খিলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মো. মাকছুদুর রহমান হেলালী, খিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বেলাল হোসেন মাকছুদ, নুরুল করিম মুন্না, মো. শাহাদাৎ হোসেন, আজিজুল বারি, শাহাদাৎসহ দুই শতাধিক মানুষ। তারা ধর্ষকের বিচারের দাবি করেন।

সরেজমিন জানা যায়, শিকচাইল গ্রামের কাতার প্রবাসী তোফায়েল আহম্মেদের মেয়ে মাদ্রাসাছাত্রী তাহমিনা আক্তার রূপালিকে (১৫) ধর্ষণের চেষ্টা ও মারধর করায় শহীদ উদ্দিন চেয়ারম্যানের বিরুদ্ধে তোফায়েল আহম্মদের স্ত্রী শিরিনা বেগম গত ১৬/০৩/২০২১ মনোহরগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে। 

এ ঘটনায় রুহানি বেগমের ভাশুর মো. শাহা আলম বলেন, আমাকে ওই দিন রাত ২টার দিকে ঘর থেকে ডেকে নিলে আমি শহীদ চেয়ারম্যান ও আমার ছোট ভাইয়ের স্ত্রীকে একসাথে অনৈতি কাজে লিপ্ত অবস্থায় দেখতে পাই। এভাবে আরো তিনবার শহীদ চেয়ারম্যানের সাথে ছোট ভাইয়ের স্ত্রীকে অনৈতিক কার্যাকলাপের জন্য সালিশে জরিমানা করা হয়। তার কারণে এলাকায় ‍আমাদের মান-সম্মান ক্ষুণ্ন হচ্ছে। আমি তার সুষ্ঠু বিচার চাই। 

ওয়ার্ড মেম্বার শাহজাহান বলেন, শহীদ চেয়ারম্যানেরর ধর্ষণের আরো কয়েকটি বিচার করা হয়েছে। তবুও তার অনৈতিক কাজ বন্ধ হয়নি। এবার নির্ধারিত তারিখে উপস্থিত না হয়ে দুজনই পলাতক রয়েছে। এ কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

ধর্ষক শহীদ চেয়ারম্যানেরর মোবাইলে বেশ কয়েকবার ফোন দিয়ে কথা বলার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়য়নি।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাবুবুল করিম এ বিষয়ে বলেন, লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। শুনেছি শিকচাইল গ্রামে প্রবাসীর স্ত্রীর ঘরে আটককৃত শহীদ চেয়ারম্যানের বিরুদ্ধে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।  

এমএসএম / জামান

অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত