ঢাকা রবিবার, ৮ মার্চ, ২০২৬

ঢাবির ডিন নির্বাচন

সব অনুষদে নীল দলের প্রার্থীদের বিজয়


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৩-১-২০২২ দুপুর ৩:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডিন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে ভোটগ্রহণ্ পরে দুপুর ২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

ডিন নির্বাচনে বিজয়ীরা হলেন- কলা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আবদুল বাছির, সামাজিক বিজ্ঞান অনুষদে অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের অধ্যাপক মুহাম্মাদ আবদুল মঈন, বিজ্ঞান অনুষদে ফলিত গণিত বিভাগের অধ্যাপক আবদুস সামাদ, জীববিজ্ঞান অনুষদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম মাহবুব হাসান, ফার্মেসি অনুষদের ফার্মেসি বিভাগের অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক হাফিজ মো. হাসান বাবু, চারুকলা অনুষদে অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক নিসার হোসেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক মো. জিল্লুর রহমান এবং আইন অনুষদের আইন বিভাগের অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ।

কে কতো ভোট পেয়েছেন
কলা অনুষদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আবদুল বাছির পেয়েছেন ১৫৪ ভোট, সামাজিক বিজ্ঞান অনুষদের অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান ১৬১ ভোট, ব্যবসায় শিক্ষা অনুষদের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের অধ্যাপক মুহাম্মাদ আবদুল মঈন ১২১ ভোট, বিজ্ঞান অনুষদের ফলিত গণিত বিভাগের অধ্যাপক আবদুস সামাদ ১০৭ ভোট, জীববিজ্ঞান অনুষদের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম মাহবুব হাসান ৮৭ ভোট , ফার্মেসি অনুষদের ফার্মেসি বিভাগের অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার ৩২ ভোট, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক হাফিজ মো. হাসান বাবু ৫২ ভোট, চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক নিসার হোসেন ৪৩ ভোট পেয়ে নীল দল থেকে বিজয়ী হয়েছেন।

এদিকে সাদা দলের সব প্রার্থী এই নির্বাচনে হেরেছেন। কলা অনুষদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান পেয়েছেন ৮০ ভোট, সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এস এম আমানউল্লাহ পেয়েছেন ২৪ ভোট, ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী পেয়েছেন ৬১ ভোট, বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের অধ্যাপক ইমরান কাইয়ুম পেয়েছেন ৩৪ ভোট, জীববিজ্ঞান অনুষদের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক আখতার হোসেন খান পেয়েছেন ৬৯ ভোট , ফার্মেসি অনুষদের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক মো. শাহ এমরান ২১ ভোট, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. হায়দার আলী ২৫ এবং চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন পেয়েছেন ৮ ভোট।

শাফিন / শাফিন

ইবিতে শিক্ষিকা হত্যার অভিযোগে তিনজন সাময়িক বহিষ্কার

ইবিতে নিহত শিক্ষিকার বিচার দাবিতে মানববন্ধন

ইবিতে নিহত শিক্ষিকার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

ইবিতে কর্মচারীর ছুরিকাঘাতে ইবি শিক্ষিকার মৃত্যু

কম্বাইন্ড ডিগ্রি ইস্যুতে অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’—ডিন অধ্যাপক জাহাঙ্গীরের প্রতিবাদ

পবিপ্রবির বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের নতুন ডিন প্রফেসর ড. হাসান উদ্দিন

পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী

ইবিতে 'ইসলামিক ফাউন্ডেশন কর্নার' উদ্বোধন

কম্বাইন্ড ডিগ্রিধারীদের দ্বৈত আবেদন সুযোগ বাতিল: ডিন অধ্যাপক জাহাঙ্গীরকে ঘিরে অভিযোগ

সাইটেশন জালিয়াতি করে ‘উপ-উপাচার্য’ পদে পবিপ্রবির ড. হেমায়েত

শেকৃবিতে ছাত্রশিবিরের নতুন কমিটি, সভাপতি নাইম, সেক্রেটারি আতিকুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফাদিলাহ্ নাজলি