খুবিতে সশরীরে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩০ জানুয়ারি, অন্যদের ১৬ জানুয়ারি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম সংক্রান্ত এক মতবিনিময় সভা আজ ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের পুরাতন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উপস্থিত ছিলেন।
সভায় ২০২০-২১ শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডার, ক্লাস শুরু এবং প্রথম বর্ষের ভর্তির অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয় যে, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম টার্মের ক্লাস আগামী ৩০ জানুয়ারি থেকে সশরীরে শুরু হবে। এছাড়া আগামী ১৬ জানুয়ারি (রবিবার) থেকে প্রথম বর্ষ ব্যতীত অন্যান্য সকল বর্ষের প্রথম টার্মের ক্লাস সশরীরে শুরু হবে। তবে করোনা পরিস্থিতি বিবেচনা এবং সরকারের নির্দেশনা অনুযায়ী এ ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় জানানো হয় যে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের প্রায় শতভাগ করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ সম্পন্ন হয়েছে। উপাচার্য শিক্ষার্থীদের মধ্যে যাদের দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ বাকি আছে তাদের দ্রুত টিকা প্রদানে গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেন।
শাফিন / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা