বিজয়নগরে মোটরসাইকেলের চাপায় অটোরিকসাচালক নিহত
আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে বিজয়নগরে মোটরসাইকেলের চাপায় রফিকুল ইসলাম (২৫) নামে এক অটোরিকসাচালক নিহত হয়েছেন। তিনি ইসলামপুর গ্রামের ভ্যানচালক মারাজ মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর নামক স্থানে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মাধবপুরগামী অটোরিকসা ও নরসিংদীগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকসাচালক ছিটকে পড়ে মোটরসাইকেলের চাপায় নিহত হন এবং মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন।
এ ব্যাপারে খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি শাহজালাল মিয়া জানান, আজ বৃহষ্পতিবার বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকের সামনে অটোরিকসা ও মোটরসাইকেলের সংঘর্ষ হলে অটোরিকসাচালক রফিক ও মোটরসাইকেলের চালককে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে রফিককে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলের চালককে মুমূর্ষ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শাফিন / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন