ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৪-১-২০২২ দুপুর ১২:৫৮
চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাগিচাহাটসংলগ্ন ভান্ডারীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৬৫৯৬)-এর চালকের সাথে তার ছোট সন্তান ছিল। ছেলের সাথে দুষ্টুমি করার একপর্যায়ে চন্দনাইশ উপজেলার বাগিচাহাট ভান্ডারীপাড়া এলাকায় এলে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১০ যাত্রী আহত হন।
 
আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন- গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মাজুনি এলাকার ইউছুফ আলীর ছেলে নেওয়াজ উদ্দীন (২৮), বগুড়া সদরের ইদ্রিস মিয়ার ছেলে মো. রিপন (৪১), কুমিল্লা লাকসামের মো. শাহজাহানের ছেলে মো. ফয়সাল (৩০), ঢাকার মো. রিয়াদ হোসেন (২৩), কুমিল্লার মো. ইমন খান (১৮), কক্সবাজারের মৃত নুরুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (৫০), চন্দনাইশ উপজেলার হাশিমপুর এলাকার নুরুল ইসলামের ছেলে ফারুক উদ্দীন (৪৫)। ত‍াদের মধ্যে মো. রিয়াদ হোসেন ও মো. ইমন খান বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
 
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সিরাজুল ইসলাম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে দোহাজারী হাইওয়ে থানায় নেয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

এমএসএম / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন