ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে পরিবহন শ্রমিকদের ফ্রি করোনা পরীক্ষা অনুষ্ঠিত


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৫-৬-২০২১ দুপুর ৩:৫৪

জয়পুরহাটের আক্কেলপুরে অতিমারী করোনা ভাইরাস থেকে সুরক্ষার কথা চিন্তা করে পরিবহন শ্রমিকদের ফ্রি করোনা ভাইরাস পরীক্ষা ও মাস্ক বিতরণ  করা হয়েছে। মঙ্গলবার (১৫ নজুন) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্কেলপুর পৌর এলাকার প্রায় ১০০ পরিবহন শ্রমিককে (ভ্যানচালক) আক্কেলপুর থানা পুলিশের সহায়তায় ফ্রি করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। এছাড়াও মাস্কবিহীন বিভিন্ন ব্যক্তির মাঝে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মাস্ক বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রাধেশ্যাম আগরওয়ালা।

সরোজমিন দেখা যায়, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান নিজে পরিবহন শ্রমিকদের রেজি. ফরম পূরণ করে দিয়ে সহায়তা করছেন। 

উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান জানান, আমাদের পার্শ্ববতী জয়পুরহাট জেলা ও পাঁচবিবি উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিনিয়িত বাড়ছে। তাই সচেতন হতে আক্রান্তদের আলাদা করতে প্রাথমিকভাবে পরিবহন শ্রমিকদের পরীক্ষা করা হচ্ছে। পরবর্তীতে উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে এ পরীক্ষার ব্যবস্থা করা হবে।

উপজেলা প্রশাসনের এমন কার্যক্রমে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ