নিজস্ব অর্থায়নে বরকলের নব-নির্বাচিত চেয়ারম্যান আবদুর রহিমের শীতবস্ত্র বিতরণ
কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে শীত নিবারন করতে পারছে না ছিন্নমূল, গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষরা। ঠিক সেই সময়ে ব্যক্তিগত উদ্যোগে নিজ অর্থায়নে ব্যক্তি উদ্যোগে চন্দনাইশের বরকল ইউনিয়নের অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আওয়ামী লীগ নেতা ও বরকল ইউনিয়নের নব- নির্বাচিত চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী। শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় বরকল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দরিদ্র মানুষকে ৯নং ওয়ার্ডের সুচিয়া আদর্শ ক্লাবের সামনে ইউপি সদস্য দীলিপ এর সভাপতিত্বে ১৩০০ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান, ফরিদুল আলম,গিয়াস উদ্দিন, মুবিনুল হক,ডাঃ কাজল,ডাঃ অমল চক্রবর্তী,, অজিত ব্যানার্জি, নুরুল আলম,মোঃবাবুল প্রমুখ। এসময় আবদুর রহিম চৌধুরী বলেন,জনগনের সেবায় আত্মনিবেদন করা পরম এবাদতের কাজ। নিঃস্বার্থভাবে বিপদগ্রস্ত মানুষের সাহায্য ও সেবা করা মানবধর্ম। অসহায় মানুষের দুর্দিনে সাহায্য, সহানুভূতি ও সহমর্মিতার মনমানসিকতা যাদের নেই, তাদের ইবাদত-বন্দেগি আল্লাহর দরবারে কবুল হয় না। সুতরাং নামাজ, রোজার পাশাপাশি মানবিকতা ও নৈতিকতার গুণাবলি অর্জন করাও জরুরি। এ জন্য জাতি-ধর্ম-বর্ণ দলমত-নির্বিশেষে বিত্তবানদের শীতার্ত বস্ত্রহীন মানুষের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত। প্রধান অতিথি বলেন,সরকারের পাশাপাশি ৪নং বরকল ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আবদুর রহিম ভাই সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে জন্য যে কাজ করেছেন সেটি প্রশংসার দাবীদার। তার মত যদি প্রতিটি বেসরকারী সংগঠনগুলো এভাবে অসহায় মানুষের কল্যাণে কাজ করে তখন আর কোন মানুষ পিছিয়ে থাকবে। এইদিকে শীতবস্ত্র হাতে পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে শীতার্ত মানুষ। সুবিধাভোগীদের মধ্যে একজন নারী বলেন, এই শীতবস্ত্র পেয়ে খুবই উপকৃত হলাম। উল্লেখ্য যে ১৩০০ জন হত দরিদ্র শীতার্ত জনগোষ্ঠীর মাঝে ওয়ার্ড ভিত্তিক ৯টি ওয়ার্ডে শীত বস্ত্র বিতরন করেন।
এমএসএম / এমএসএম
নবনিযুক্ত গাসিক প্রশাসক শওকত হোসেনকে সাংস্কৃতিক জোটের ফুলেল শুভেচ্ছা
বারহাট্টায় নব-নির্বাচিত সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল হকের মত বিনিময়
মনপুরায় আগুনে ক্ষতিগ্রস্ত দুই ভাইয়ের পাশে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. জিয়াউর রহমান
গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন
নেত্রকোনায় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল
আগামীকাল থেকে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব শুরু
অনলাইন জুয়ার কালো জালে নবীগঞ্জ: শূন্য থেকে কোটিপতি ‘ক্যাসিনো মামুন’ ও ‘আকাশ’-এর উত্থানে বিপর্যস্ত যুবসমাজ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
গাঁজাসেবনের দায়ে অভয়নগরে চারজনের জেল-জরিমানা
নওগাঁয় পলিনেট হাউজে সবজির চারা উৎপাদন করে লাভবান লিটন
রৌমারীতে ৪৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
গোদাগাড়ীতে পেঁয়াজের বীজ চাষে স্বপ্ন দেখছেন কৃষকরা