খুলনা বিভাগে একদিনে ৮১ জনের করোনা শনাক্ত
খুলনা বিভাগে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৮১ জনের। এর আগে বৃহস্পতিবার করোনা শনাক্ত হয়েছিল ৫৪ জনের। ২৪ ঘন্টার ব্যবধানে আক্রান্তের সংখ্যা ২৭ জনের শনাক্ত বেশি হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, নতুন বছরের শুরুতেই সংক্রমণ বাড়তে শুরু করেছে। চলতি মাসের প্রথম দিন করোনায় আক্রান্ত নতুন রোগী ছিল মাত্র ৫ জন। শুক্রবার (১৪ জানুয়ারি) সেই সংখ্যা দাড়িয়েছে ৮১ জনে।খুলনা ২০০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৯ জন। এরমধ্যে আইসিইউতে একজন এবং ইয়েলো জোনে ৮ জন রয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে খুমেকের পিসিআর মেশিনে ১৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১২২ জন খুলনা মহানগরী ও জেলার। সবমিলিয়ে ৮ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৬ জন, সাতক্ষীরা ও যশোরের একজন করে শনাক্ত হয়েছে।শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদন থেকে জানা যায়, খুলনা বিভাগের করোনা শনাক্তের সংখ্যা ৮১ জন। এর মধ্যে সীমান্তবর্তী জেলা যশোরেই ২৫ জন শনাক্ত হয়েছে। আর কুষ্টিয়ায় ১৮ জন, ঝিনাইদহে ১৫ ও খুলনায় ১৩ জন শনাক্ত হয়। এ ছাড়া নড়াইলে ৭ জন, মাগুরায় দুইজন ও সাতক্ষীরায় একজনের করোনা শনাক্ত হয়েছে।
খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১৩ হাজার ৯৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ২৫৭ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ১৯৫ জন।শনাক্ত সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৮ হাজার ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ১৬১ জন। করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছে ৮০৯ জন। আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরায় ৮৮ জন
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা