রাউজানে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ
চট্টগ্রামের রাউজানের ছত্রপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ করার অভিযোগ করেছেন রাউজান পৌরসভার কর্মচারী শফি। অভিযোগ করে তিনি বলেন, রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের মৌলভী আলী আহম্মদের বাড়ির তার পৈত্রিক বসতভিটা নিয়ে প্রতিবেশী সোলায়মান ওসমানের সাথে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধ নিয়ে তার ভাই-বোনরা মিলে বাদী হয়ে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের করেন চট্টগ্রাম তৃতীয় যুগ্ম-জেলা জজ আদালতে। এরপর বিরোধ নিরসনে স্থানীয় পৌর কাউন্সিলর আজাদ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সালিশি বৈঠকে বসেন। বৈঠকের সিদ্ধান্ত মেনে নেননি সোলায়মান।
তিনি আরো বলেন, আদালতে দায়ের করা মামলা চলমান রয়েছে। এ অবস্থায় সোলায়মানের ছেলে শোয়াইব মামুন মধ্যপ্রাচ্য থেকে দেশে এসে রাউজান পৌরসভায় গত ১৩ ডিসেম্বর হাফেজ শফির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। গত ১৯ ডিসেম্বর রাউজান পৌরসভায় জমির দলিলপত্র ও সাক্ষীদের নিয়ে রাউজান পৌরসভায় উপস্থিত হওয়ার জন্য নোটিস দেয় পৌর কর্তৃপক্ষ। নির্ধারিত ওই তারিখে উপস্থিত হতে পারবে না বলে সময়ের জন্য আবেদন করেন পৌর কর্মচারী শফি। এরপর শোয়াইব মামুন বসতভিটায় সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। এ ব্যাপারে গত ১০ জানুয়ারি শফি বাদী হয়ে রাউজান থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ উপস্থিত হয়ে সীমনা প্রাচীর নির্মাণের কাজ বন্ধ করে দেয়।
শফি তার অভিযোগে বলেন, হাফেজ ছালে আহম্মদের ছেলে শোয়াইব মামুন ভাড়াটিয়া লোকজন দিয়ে জোরপূর্বক সীমনা প্রাচীর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে হাফেজ সেলায়মানের ছেলে শোয়াইব মামুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাউজান পৌরসভায় অভিযোগ করার পর পৌরসভারর অনুমতি নিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করছি।
এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন বলেন, রাউজান পৌরসভার মামলার রায় নিয়ে শোয়াইব মামুন সীমানা প্রাচীর নির্মাণ করছেন। মামলার রায়ের কপি মেয়র ও সালিশি নিষ্পত্তি বোর্ডের চেয়ারম্যান ঢাকায় থাকায় রায়ের কপি শফিকে দেয়া সম্ভব হয়নি।
শাফিন / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন