ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় নগরঘাটায় কুল চাষে ভাগ্য খুলেছে কৃষকের


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৫-১-২০২২ দুপুর ৪:৪৮

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা এলাকায় কুল চাষে লাভের আশা দেখছেন কৃষকরা। এ বছর নগরঘাটা ইউনিয়নের প্রায় ১৫০ জন কৃষক কুল চাষ করেছেন। জমির আইল ও মাছের ঘেরের বেড়িবা‍ঁধে সারি সারি কুলগাছ। আকারে ছোট গাছগুলোর উচ্চতা  ৫ ফুট। কুলের ভারে মাটিতে নুইয়ে পড়েছে গাছগুলো। বাগান থেকে প্রতিনিয়ত কুল তুলছেন কৃষকরা। এলাকার অনেকেই কুল চাষ করে ঘুচিয়েছেন বেকারত্ব।

নগরঘাটা গ্রামের কুলচাষি আনিছুর সরদার, কবির গাজী ও ছামাদ মণ্ডল জানান, চলতি মৌসুমে তারা নিজের জমি ও লিজ নেয়া জমিতে উন্নত জাতের আপেল কুল, বাউ কুল, নারকেল ও থাই কুলের চাষ করেছেন। এসব কুল বিঘাপ্রতি ১০০ থেকে ১২০ মণহারে ফলন পাবেন বলে আশা করছেন। কুল বাগান রোপণ ও পরিচর্যায় প্রতি বিঘায় খরচ হয় ৩৫ থেকে ৫০ হাজার টাকা। ভালো ফলন ও বাজারমূল্য ভালো পাওয়া গেলে খরচের অর্ধেক লাভ পাওয়া যায়।

তালা উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলায় ১৩০ হেক্টর জমিতে কুল চাষ করেছেন কৃষকরা। পরিবহন সেক্টরে কাঁচামাল (তরকারি) বহনে কোনো বিধিনিষেধ না থাকায় করোনার নতুন ধরন ওমিক্রনে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন।

কৃষকদের সহযোগী প্রতিষ্ঠান উন্নয়ন প্রচেষ্টার কৃষিবিদ নয়ন হোসেন জানান, তালা উপজেলায় অন্যান্য কুলের পাশাপাশি এবার সাড়ে ৯ বিঘা জমিতে অগ্রিম জাতের টক-মিষ্টি কুলের চাষ করা হয়েছে। ফলনও মোটামুটি ভালো হয়েছে। আগাম ফলন হওয়ায় ৯০ থেকে ১৩০ টাকা বাজার দরে বিক্রয় করেছেন কৃষকরা। আগামী বছর এই কুলের চাষ আরো বাড়বে বলে তিনি মনে করেন।

নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু বলেন, কৃষক ধান আবাদ করে অনেক সময় লোকসানের শিকার হন। তার পরিবর্তে কম খরচে ফসলি জমি ও মাছের ঘেরের বেড়িবা‍ঁধে দীর্ঘমেয়াদি কুল চাষ করে লাভবান হচ্ছেন। এজন্য কৃষকরা বাণিজ্যিকভাবে কুল চাষে ঝুঁকছেন। গ্রীষ্মকালীন টমেটা চাষ পরিদর্শনে এসে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক নগরঘাটা গ্রামকে ‘টমেটাগ্রাম’ নামে পরিচয় করিয়ে দিয়েছিলেন। উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধি ও বহুমুখীকরণে উৎসাহ প্রদানের লক্ষ্যে নগরঘাটা ইউনিয়নে একটি অর্থনৈতিক জোন হলে এ এলাকার কৃষকরা উপকৃত হবে।

শাফিন / জামান

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা

অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

রায়গঞ্জে বাড়িতে ঢুকে মায়ের মাথায় ছুরির আঘাত, বাঁচাতে গিয়ে মেয়েও আহত