চট্টগ্রামের বাকলিয়ায় পিডিবির মোবাইল কোর্ট : অবৈধ সংযোগ বিচ্ছিন্ন মামলা-জরিমানা
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ বাকলিয়ার আওতাধীন বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন সহ মামলা ও জরিমানা করা হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম উত্তরের ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন বিক্রয় ও বিতরণ বিভাগ বাকলিয়া দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রিয়াজুল হক, সহকারী প্রকৌশলী মো. মাঈনুল আমীন খান, মো. আব্দুল জলিল, কাওসার আহমেদ, উপ- সহকারী প্রকৌশলী আহমদুল কবির, শাহ কায়েস বীন আলি, মিজানুর রহমান তালুকদার, বিশ্বজিৎ চক্রবর্তী সহ কারিগরী দলের কর্মচারীবৃন্দ।
বিশেষ এই অভিযানে নগরীর ১৮ নং ওয়ার্ড অফিস সংলগ্ন অটো রিক্সার গ্যারেজে অবৈধ ব্যবহারের দায়ে জিয়াউল হককে ৩,৫৪,০৬০ টাকা, মো. মামুনকে ৪,৬২,৭০২ টাকা, কল্পলোক আবাসিক এলাকা ও পেশকারবাড়ী সৈয়দ শাহ রোড এলাকায় আব্দুল করিমকে ১৯,৮৯০, মো. শাহনাজকে ২০,০০০ টাকা, নিলু বেগমকে ৩,৫৮,৩৬৮ টাকা, মো. ইস্রাফিল, লাকি আক্তার, জসিম উদ্দিনকে ৮,১০,৪৭৯ টাকা, মারুফকে ১,৪০,২৭৯ টাকা,জরিমানা করা হয়। মোট ০৭ জনের বিরুদ্ধে ৫৩,২০,৮৪২ টাকা জরিমানা সহ মামলা করা হয়। তাছাড়া ১০,৩৫,৩৬৩ টাকা বকেয়া বিলের জন্য ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়। অবৈধভাবে ব্যবহৃত বিপুল পরিমানে সার্ভিস তার সহ ২৬ টি ব্যাটারী চার্জার জব্দ করা হয়।
এ সময় এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান।
শাফিন / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied