ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

শাহজাদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৫-৬-২০২১ বিকাল ৫:১৭

সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে নজরুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নজরুল ইসলাম উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের মো. নেফাজ সরকারের বড় ছেলে।

জানা গেছে, আজ মঙ্গলবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে কৃষক নজরুল ইসলাম ও তার ছেলে বরাত বাড়ির পার্শ্ববর্তী ক্ষেতে খড় শুকানোর সময় বজ্রপাতে নজরুল ইসলাম গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা গুরুতর আহত নজরুল ইসলামকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে শাহজাদপুর উপজেলায় গত ৩ সপ্তাহে বজ্রপাতে মোট ৮ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বজ্রপাতে মৃত্যুর ঘটনায় উপজেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

উল্লেখ্য, গত ২৪ মে শাহজাদপুর উপজেলায় বজ্রপাতে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটে। তারা হলো- কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া গ্রামে সাকেরা খাতুন (৫৫), হাসেম (২৫) ও গালা ইউনিয়নের বড় দুগালি গ্রামের নাজমুল হোসেন (১৫)। গত ৩০ মে বজ্রপাতে কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের লেদুয়ারপাড়ার মো. নজরুল ইসলামের বড় ছেলে সোহেল রানা (৪৫) ও একই গ্রামের আলমগীর হোসেনের বড় ছেলে জাহিদুল ইসলামের (২৮) মৃত্যু হয়। ৬ জুন কায়েমপুর ইউনিয়নের চরআঙারু গ্রামের আমানত হোসেনের ছেলে আব্দুল্লাহ (২৫), নরিনা ইউনিয়নের বাতিয়া দক্ষিণপাড়ার জালাল প্রামাণিকের ছেলে আলহাজ প্রামাণিকের (৫৫) মৃত্যুর ঘটনা ঘটে।

এমএসএম / জামান

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা