লোহাগাড়ায় সামাজিক বনায়নে উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ
চট্টগ্রামের লোহাগাড়ায় সামাজিক বনায়নের ৪৬ জন উপকারভোগীর মাঝে মোট ২৬ লাখ ৩৬ হাজার ৯০১ টাকা লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের আয়োজনে বন রেঞ্জ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাশ।
এ সময় পদুয়া সহকারী বন সংরক্ষক এটিএম আজহারুল ইসলাম, পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ এমএ ওয়াহেদ, বড়দুয়ারা বন বিট কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল ইসলাম, ডলু বিট কর্মকর্তা মুহাম্মদ রাহুল মুনতাসিরসহ বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাশ বলেন, গাছ বেশি লাগালে শুধু দেশ নয় সারা পৃথিবী উপকৃত হবে। যত বেশি গাছ লাগাব তত বেশি দেশ ভালো থাকবে। তাই সামাজিক বনায়নে অংশগ্রহণ করে বনের সাথে এক হয়ে কাজ করতে উপস্থিত উপকারভোগীদের আহ্বান জানান। পরিবেশকে বাঁচান, মানুষকে বাঁচান। সামাজিক বনায়নের মাধ্যমে লভ্যাংশ দেয়া হয়েছে, এটা বর্তমান সরকারের অনন্য সাফল্য বলেও তিনি জানান।
শাফিন / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied