ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডা. শাহাদাত-বক্কর-সুফিয়ানসহ ২৩ বিএনপি নেতার আগাম জামিন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৬-১-২০২২ বিকাল ৫:৫৮
বিএনপির দাবি করা গণতন্ত্র হত‌্যা দিব‌স উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লা‌বের সাম‌নে কেন্দ্র ঘো‌ষিত মহানগর বিএন‌পির মানববন্ধন কর্মসূ‌চি পালনকা‌লে বিএন‌পি নেতাকর্মী‌দের সাথে পু‌লিশের সংঘর্ষের ঘটনায় কো‌তোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় হাই‌কোর্ট থে‌কে আগাম জামিন পেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির আহ্বায়ক ডা. শাহাদাত হো‌সেন, সদস‌্য স‌চিব আবুল হা‌শেম বক্কর, দ‌ক্ষিণ জেলা বিএন‌পির আহ্বায়ক আবু সু‌ফিয়ানসহ  বিএনপি ও অঙ্গসংগঠ‌নের ২৩ নেতা। রোববার (১৬ জানুয়ারি) দুপুরে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সে‌লিমের সমন্বয়ে গঠিত দৈত বেঞ্চ এ আদেশ দেয়।
 
আগাম জা‌মিনপ্রাপ্ত অন‌্য নেতৃবৃন্দ হলেন-  মহানগর বিএন‌পির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াসিন চৌধুরী লিটন, ইস্কান্দর মির্জা, শাহ আলম, আব্দুল মান্নান, সদস‌্য  আহমেদুল আলম চৌধুরী রাসেল, গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, মহানগর যুবদ‌লের সভাপ‌তি মোশারফ হোসেন দিপ্তী, স্বেচ্ছা‌সেবক দ‌লের সভাপ‌তি এইচ, এম, রাশেদ খান, যুগ্ম সম্পাদক জমির উদ্দীন নাহিদ, দক্ষিন জেলা ছাত্রদ‌লের সভাপ‌তি শহীদুল আলম শহীদ, চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, পাঁচলাইশ থানা যুবদ‌লের আহবায়ক মো: আলী সাকি, খুলশী থানা স্বেচ্ছা‌সেবক দলের আহবায়ক মোঃ রায়হান আলম, যুবদ‌নেতা  মোঃ কফিল উদ্দিন প্রমূখ।
 
আদালতে বিএনপি নেতাদের প‌ক্ষে শুনানি করেন বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান ব্যা‌রিষ্টার মীর মো. না‌ছির উ‌দ্দিন, সুপ্রিম কোর্ট বারের সা‌বেক সাধারণ সম্পাদক, বিএন‌পির যুগ্ম মহাস‌চিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, এড. আবদুল মান্নান, এড. ম‌জিবুর রহমান। 
 
উ‌ল্লেখ‌্য, গত ৫ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লা‌বের সাম‌নে থেকে ৪৯ জন‌কে গ্রেফতার ও ২৬ জন ‌বিএন‌পি নেতাকর্মী‌কে এজাহারভূক্তসহ ৭৫ জন‌কে আসা‌মি ক‌রে নাশকতার অভিযোগে সিএমপির কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করে পুলিশ ।

শাফিন / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির