ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মান্দায় ভূমিহীনদের জমি রক্ষার্থে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ


বুলবুল আহমেদ, মান্দা photo বুলবুল আহমেদ, মান্দা
প্রকাশিত: ১৬-১-২০২২ রাত ৯:১৭

 নওগাঁর মান্দায় বিল উথরাইল বিলের ভূমিহীনদের জমি রক্ষার্থে  ভারশোঁ ও  মহানগর মানববন্ধন  গ্রামের ২ শতাধিক  ভূমিহীন পরিবারের নারী-পুরুষ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

সোহরাব হোসেনের নেতৃত্বে রবিবার বিকেলে উপজেলার ১ নং ভারশোঁ ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালিসভা মৌজার বিলউথরাইল বিলের খাস জমি ভূমিহীন পরিবার হিসেবে আমরা ১০ বছর যাবত ধরে ভোগ দখল করে আসছি। হঠাৎ করে আলতাজ বাহিনীর লোকজন পরিকল্পিতভাবে খাসজমি জোরপূর্বক দখল করার উদ্দেশ্যে গত ১৪ জানুয়ারি লাঠিসোটা অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমাদেরকে মারপিট করেন। এতে ঘটনাস্থলে ৩ জন আহত হন। এদের মধ্যে সিরাজ উদ্দিন, উজ্জল হোসেন গুরুতর জখম হয়েছেন।তাদেরকে স্থানীয়রা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। দুইজনের অবস্থা আশাংঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । মারপিটের ঘটনার প্রতিবাদে ভূমিহীন পরিবারের লোকজন আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
 এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহেল রানা, ভূমিহীন পরিবারের রফিকুল ইসলাম, ফারুক হোসেন, আতাউর রহমান, আমির হোসেন ও কামাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এবিষয়ে ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ উদ্দিন প্রামানিকের সাথে কথা হলে তিনি বলেন, এ ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। টাকার বিনিময়ে অন্যের জমি দখল করতে গিয়ে  মারপিটে আহত হয়েছেন। ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমনের ইন্দোনে এসব হচ্ছে।আমার সুনাম নষ্ট করতে মানববন্ধনে আমার কথা বলছে।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন