ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে অদম্য মাল্টিপারপাস হলের উদ্বোধন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৫-৬-২০২১ বিকাল ৬:২৩
ঠাকুরগাঁওয়ে অদম্য মাল্টিপারপাস হলের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (১৪ জুন) রাতে হলটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। উদ্বোধন শেষে সরকারি মেডিকেল কলেজের এক ছাত্রীকে বই ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
 
জেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ।
 
জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম জানান, যেসব দিক বিবেচনা করে মাল্টিপারপাস হলটি নির্মাণ করা হয়, সেগুলো হলো- বিভিন্ন সরকারি অফিস থেকে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দেয়া, তাদের মধ্যে ছোট পরীক্ষার মাধ্যমে বছরে অন্তত ৫০ জন নতুন উদ্যোক্তা নির্বাচন করে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রশিক্ষণের মাধ্যমে তরুণ উদ্যোক্তা তৈরী করা।
 
তিনি ‍আরো জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে একটিই সভাকক্ষ ছিল। অন্যান্য স্থানে মিনি সভাকক্ষ থাকে। এতে একদিন একাধিক সভা পগে গেলে সমস্যার সৃষ্টি হয়। এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ সারাবছর লেগেই থাকে। সে সমস্যা নিরসনে মাল্টিপারপাস হলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও ছোট ছোট প্রতিযোগিতা, বিভন্ন দিবস উপলক্ষে ছোট অনুষ্ঠান এ হলেই অনুষ্ঠিত হতে পারে বলে জানান তিনি।

এমএসএম / জামান

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়