ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে ইয়াবাসহ আটক ২


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৭-১-২০২২ দুপুর ১:৫৬
নেত্রকোনার খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমানের দিকনির্দেশনায় উপ-পরিদর্শক মো. আলীমুল রাজী সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় উপজেলার গাজীপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের কাঁচা রাস্তার পাশে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের প্রাক্কালে দুজনকে আটক করেন।
 
আটককৃত বক্তিরা হলো- মদন উপজেলার ঘাটুয়া গ্রামের মৃত আ. হেকিমের ছেলে মো. নুরুজ্জামান (৩৬) ‍এবং মৃত ইদ্রিস আলীর ছেলে  মো. আশিক (৩২)
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, বিশেষ অভিযানে গোপন সূত্রের ভিত্তিতে খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক মো. আলীমুল রাজী ও সহকারী উপ-পরিদর্শক মো. ফরহাদ আলী সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় সোমবার (১৭ জানুয়ারি) সকাল পৌনে ৬টায় খালিয়াজুরী উপজেলার দাউদপুর গ্রামের সন্তু মিয়ার বাড়ির  সামনে কাঁচা রাস্তার ওপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়বিক্রয়ের প্রাক্কালে ২০ পিচ ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। কতিপয় সাক্ষীর উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে নুরুজ্জামানে প্যান্টের পকেট থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপর আসামি আশিকের কাছ থেকে উদ্ধার করা হয় ৫ পিস ইয়াবা। 
 
তিনি আরো বলেন, আটককৃত ব্যক্তিদ্বয়কে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬-এর (১) সারনি ১০-এর (ক) ধারায়  মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়। 

শাফিন / জামান

মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য

গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার

বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

আঙ্গারজুর আলীম মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ সিরাপ, আটক ২

আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নন্দীগ্রামে কবরস্থান কাজের উদ্বোধন

আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধীকে মুদি দোকান উপহার

খালিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে ইয়াবা সেবনের অভিযোগ, কর্মচারীকে নিষেধাজ্ঞা

শেরপুুরে জাতীয় যুব দিবস উদযাপিত

মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কুয়াশার অপেক্ষায় গাছিরা, মনপুরায় শুরু খেজুর গাছ প্রস্তুতের কর্মযজ্ঞ

উল্লাপাড়ায় বাস-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল চালকসহ ২ জনের