ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মায়ের জন্য কান্নাকাটি করলেই শিশু গৃহকর্মীকে জুতাপেটা


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৭-১-২০২২ দুপুর ২:১০
মায়ের জন্য কান্নাকাটি করলেই শিশু গৃহকর্মীকে জুতাপেটা করা হতো। থানায় কান্নায় ভেঙে পড়ে এ কথা জানায় সে। রোববার (১৬ জানুয়ারি) মায়ের কোলে ফেরার পর পুলিশকে এ কথা জানায় ওই শিশু।
 
পুলিশ ও স্বজনরা জানান, স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত এই শিশু। শিমরাইলকান্দি এলাকার খাদেম মিয়ার স্ত্রী রফিয়া বাসায় কাজের কথা বলে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের বাড়িতে নেয়ার প্রস্তাব দেন। পাঁচ হাজার টাকা বেতনে তাকে কাজেও দেয় পরিবার। ১৪ মাসে একবারও মেয়েকে না দেখে সিরাজুল ইসলামের বাড়িতে যান তার মা। কিন্তু মেয়েকে না দেখিয়ে উল্টো তার স্ত্রী পলি বেগম খারাপ ব্যবহার করে তাড়িয়ে দেন।
 
ওই শিশুর পরিবার পরে জানতে পারে তাকে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়েছে। সিরাজ ইসলামের স্ত্রীকে বিষয়টি জানালে তিনি ফাঁসিয়ে দেয়ার হুমকি দেন। নিরুপায় হয়ে শুক্রবার ওই শিশুর বাব-মা থানায় অভিযোগ দেন। পরে সিরাজুল ইসলামের শ্যালিকা হ্যাপি আক্তার ও শ্যালক বিপ্লব থানায় মেয়েটিকে হস্তান্তর করে।
 
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের শ্যালিকা হ্যাপি আক্তার পুলিশকে জানান, ঢাকার গোড়ানে আমাদের ভাগ্নির বাসায় মেয়েটি ছিল। ভাগ্নি গর্ভবতী হওয়ায় তাকে সহযোগিতার জন্য মেয়েটিকে সঙ্গে রেখেছিল।
 
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ওসি এমরানুল ইসলাম জানান, শিশুর পরিবারের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। রোববার তাকে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগটি আমরা তদন্ত করছি।

শাফিন / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু