বাঁশখালীতে রবিউল আউয়াল হিরো র্যাবের হাতে আটক
চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন সাধনপুর ইউনিয়নের রবিউল আউয়াল হিরোর র্যাব-৭-এর হাতে আটকের খবর পাওয়া গেছে। সোমবার (১৭ জানুয়ারি) র্যাব-৭ চট্টগ্রাম নামক ফেসবুক আইডি থেকে সাইবার প্রতারক রবিউল আওয়াল হিরোর আটকের (ছবিসহ) খবরটি ছড়িয়ে পড়ে।
বিশেষ সূত্রে জানা গেছে, র্যাবের হাতে আটক রবিউল আউয়াল হিরো বাঁশখালী উপজেলার সাধনপুর ইউপির ৯নং ওয়ার্ডের আশরাফ আলীর বাড়ির দিদারুল আলম ঝন্টুর ছেলে। আটক রবিউল তার ফেসবুক আইডি থেকে এক ভুক্তভোগী পরিবারকে (স্ত্রী) নিয়ে ব্যক্তিগত মুহূর্তের অশালীন ও কুরুচিপূর্ণ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে ব্ল্যাকমেইল করার অপরাধে সাইবার প্রতারক রবিউলকে সাধনপুরের তার নিজ এলাকা থেকে রোববার আটক করে র্যাব।
আটকের ব্যাপারে র্যাবের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, আটক রবিউল আওয়াল হিরোকে একটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় র্যাব আটক করে থানায় সোপর্দ করেছে। আজ তাকে কোর্টে সোপর্দ করা হবে বলেও জানান ওসি (তদন্ত) আজিজুল।
শাফিন / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied