ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

টাকা আত্মসাতের অভিযোগে ধান ব্যবসায়ীর বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন


বুলবুল আহমেদ, মান্দা photo বুলবুল আহমেদ, মান্দা
প্রকাশিত: ১৭-১-২০২২ দুপুর ৩:১৭

নওগাঁর নিয়ামতপুরে টাকা আত্মসাতের অভিযোগ এনে নাবিল ট্রেডার্সের স্বত্বাধিকারী বদরুদ্দোজা আহমেদ কামালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে ভুক্তভোগী বেলাল তার পরিবারসহ মান্দা উপজেলা প্রেসক্লাবে এসে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। ভুক্তভোগী বেলাল নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউপির হরিপুর গ্রামের নাসির উদ্দিন মন্ডলের ছেলে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বেলাল হোসেন জানান, আমি (মেসার্স ফারিহান ট্রেডার্স) নামে ধান ক্রয় বিক্রয় করি। সেই সুবাদে মেসার্স নাবিল ট্রেডার্সের স্বত্বাধিকারী  কামালের সাথে ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরে গত ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত কামালের নিকট নগদ ও বাকিতে তিনি আমার নিকট থেকে ধান ক্রয় করে আসছিলেন। লেনদেন চলা অবস্থায় ধানের ১৭ লাখ টাকা তার নিকট পাওনা থাকি। পরে কামাল হোসেন ব্যবসায়িক লেনদেন বন্ধ করে দেয়। তখন আমার পাওনা টাকা তার কাছে চাইলে আজ দেব কাল দেব বলে টালবাহানা শুরু করে।  কয়েকবার পাওনা টাকাকে কেন্দ্র করে সালিশ বৈঠক হয়। বৈঠকে টাকা দেয়ার কথা স্বীকার করলেও দীর্ঘদিন ধরে আমাকে ঘুরাচ্ছে সে। আমার জীবনের সকল উপার্জিত অর্থ আটকে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে চরম বিপাকে দিনাতিপাত করছি।

তিনি ‍আরো বলেন, এনজিও ও ব্যাংক থেকে ঋণ নেয়া টাকা আমি পরিশোধ করতে পারছি না। সন্তান-সন্তানাদির নিয়ে চরম সংকটপূর্ণভাবে দিন কাটাচ্ছি। বিভিন্ন জায়গায় টাকা উত্তরনের জন্য দ্বারস্থ হয়েও টাকা উঠাতে পারছি না। টাকা চাইলে আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এবং টালবাহানা করছে। এ বিষয়ে আমি নিয়ামতপুর থানায় একটি অভিযোগও দায়ের করেছি। থানার শরণাপন্ন হয়েও কোনো কাজ হচ্ছে না। পাওনা টাকা চাইতে গেলে ওই ব্যবসায়ী বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে এবং দিনের পর দিন আমাকে হয়রানি করছে। আমার জীবনে এখন অন্ধকার নেমে এসেছে। আমার জীবনের সকল উপার্জিত অর্থ সে আটকে রেখেছে। এখন ছেলে-মেয়ে নিয়ে খুব কষ্টে দিন পার করছি। আমার পাওনা  টাকা ফেরত দিলে পরিবার নিয়ে বাঁচতে পারব। আমার ছোট দুটি বাচ্চার ভবিষ্যতের কথা বিবেচনা করে এই দুঃসময়ে আমি প্রশাসনসহ সকলের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শাফিন / জামান

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার