খুলনা বিভাগে এক দিনে ১৭৭ জনের করোনা শনাক্ত
খুলনা বিভাগে বেড়েছে করোনা শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন রোববার শনাক্তের সংখ্যা ছিল ৮৯ জনের।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ সাক্ষরিত এক প্রতিবেদন থেকে জানা যায়, খুলনা বিভাগের করোনা শনাক্তের সংখ্যা ১৭৭ জন। এরমধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৫৪ জনের শনাক্ত হয়েছে। যশোরে ৫০ জন, কুষ্টিয়ায় ২৬ জন, ঝিনাইদহে ২১ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া নড়াইলে ৮ জন, চুয়াডাঙ্গায় ৭ জন, সাতক্ষীরায় ৫ জন, বাগেরহাট ৪ জন এবং মাগুরা ও মেহেরপুরে একজন করে করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের ওই প্রতিবেদনে আরো জানা যায়, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১৪ হাজার ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩১৮ জন। মোট মারা গেছেন ৩ হাজার ১৯৫ জন।
শনাক্ত সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৮ হাজার ১৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ১৬২ জন। এছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছে ৮০৯ জন। আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরায় ৮৮ জন।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, রোববার রাতে খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ২৮২ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২০১ জন খুলনা মহানগরী ও জেলার। সবমিলিয়ে ৩১ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ২৪ জন, বাগেরহাটের ৩জন, সাতক্ষীরার ২ জন এবং পিরোজপুর ও যশোরের একজন করে শনাক্ত হয়েছে।
জেলা প্রশাসনের মিডিয়া সেলের সূত্রে জানা যায়, করোনাভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে রোববার মহানগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, দেবাশীষ বসাক ও নূরী তাসমিন ঊর্মি। মোবাইল কোর্ট পরিচালনা কালে মাস্ক না পড়া, টিকা সনদ ছাড়া রেস্তোরাঁয় খাবার গ্রহণসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় করায় মোট ১৩টি মামলায় মোট ৭৯ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।
শাফিন / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা