বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে খুলনায় যুবক গ্রেপ্তার
বিদেশে উচ্চ বেতনে রেস্টুরেন্টে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে শেখ আহাদুজ্জামান ওরফে রাজুকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (রোববার) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রাজু তেরখাদা উপজেলার কুসলা গ্রামের শেখ আতিয়ার রহমানের ছেলে।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অভিযোগকারীর ভাইকে বিদেশে উচ্চ বেতনে রেস্টুরেন্টে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ৬ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করেন রাজু। এ অভিযোগের ভিত্তিতে খুলনা মহানগরের খানজাহান আলী থানার শিরোমনি গ্রামীণ ব্যাংকের পাশে অভিযান পরিচালনা করে রাজুকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ২টি সিমকার্ড ও নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু জানায়, সে ভিকটিমের মায়ের কাছে ২টি নকল ভিসা দিয়ে প্রথমে নগদ ১ লাখ টাকা এবং বিভিন্ন সময়ে ভিকটিমের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আরো ৫ লাখ ৭০ হাজার টাকা বিদেশে পাঠানো এবং বিদেশে রেস্টুরেন্টে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় মামলা হয় এবং ওই মামলা মূলে আসামিকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে।
শাফিন / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা