চুয়েট ক্লাবের সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিনোদনমূলক ও সাংস্কৃতিক সংগঠন চুয়েট ক্লাবের সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
চুয়েট ক্লাবের সদ্যবিদায়ী সভাপতি অধ্যাপক ড. আয়শা আখতারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ক্লাবের সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আজাদ হোসেন। সাধারণ সভায় আর্থিক বিবরণী উপস্থাপন করেন ক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদা সুলতানা।
এ সময় আরো উপস্থিত ছিলেন- ক্রীড়া সম্পাদক ড. মো. আবুল হাসান এবং যুগ্ম-ক্রীড়া সম্পাদক মো. ফরহাদ হোসেন। দুই পর্বে সাজানো অনুষ্ঠানে প্রথম পর্বে সাধারণ সভা এবং দ্বিতীয় পর্বে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।
প্রসঙ্গত, এবারের চুয়েট ক্লাব চ্যাম্পিয়ন হয়েছেন অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী এবং ক্লাব রানারআপ হয়েছেন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম।
উল্লেখ্য, চুয়েট ক্লাব কমিটির ২০২২-২৩ কার্যকরী কমিটির সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. আজাদ হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ড. মো. সাইফুল ইসলাম। এছাড়া সহ-সভাপতি হিসেবে অধ্যাপক ড. রাজিয়া সুলতানা, অর্থ সম্পাদক মো. আনিসুজ্জামান খান, ক্রীড়া সম্পাদক মো. জিলহাজ উদ্দিন, যুগ্ম-ক্রীড়া সম্পাদক মো. ইয়াসির আরাফাত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব কান্তি বিশ্বাস এবং নির্বাহী সদস্য হিসেবে বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. আয়শা আখতার ও মো. জহিরুল ইসলাম মনোনীত হয়েছেন।
শাফিন / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন