খালিয়াজুরীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় একজনের মৃত্যু
নির্বাচন পরবর্তী সহিংসতায় নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের দাউদপুর গ্রামের শৈলেন ভৌমিক (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ।
ঘটনার সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর গত ২৮ ডিসেম্বর বিজয়ী মেম্বার অসিত মহালনবিস ও পরাজিত মেম্বার যতীন্দ্র মহালনবিসের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়। ওই সংঘর্ষে পরাজিত মেম্বার প্রার্থীর লোকজন দ্বারা বিজয়ী মেম্বার প্রার্থীর লোকজনের মধ্যে মারামারির প্রাক্কালে লাঠির আঘাতে শৈলেন ভৌমিকের চোখ ও কপালে মারাত্মক জখম হয়। তাছাড়া আরো বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে নেত্রকোনা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। মৃত শৈলেন ভৌমিকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে সদর হাসপাতাল থেকে ছুটি দেয়া হয় ৩১ ডিসেম্বর।
পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ মোতাবেক নিজ বাড়িতে অবস্থানকালে হঠাৎ শৈলেনের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে নেত্রকোনার প্রাইভেট চক্ষু হাসপাতালে নিয়ে গেলে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে বলে জানান প্রাইভেট চিকিৎসক। এভাবেই কথাগুলো বললেন একই গ্রামের বাসিন্দা ও সাবেক মেম্বার প্রদীপ চৈধূরী।
দাউদপুর গ্রামের অজিত মহালনবিস বলেন, নির্বাচনে ২৮ ডিসেম্বর পরাজিত মেম্বার যতীন্দ্র মহালনবিসের লোকজন হৈ হৈ রৈ রৈ স্লোগান দিয়ে আমাদের উপর লাঠি সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে ও এলোপাতাড়িভাবে আক্রমণ শুরু করে। এতে অপু মহালনবিস নামে একজনকে বল্লম দিয়ে ঘা দিলে গলার পাশ দিয়ে ঢুকে যায়। অপু এখনো শংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বলে জানান অজিত মহালনবিস। মৃত অজিত মহালনবিসের অবস্থা গরুতর দেখে তাকে সিলেট হাসপাতালে নেয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে পথেই তার (শৈলেন) মৃত্যু হয়।
তিনি আরো বলেন, মূলত দীর্ঘদিনের অন্তর্দ্বন্দ্বের জের ধরে নির্বাচন উপলক্ষে এমন জঘন্যতম ঘটনা ঘটানো হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে খালিয়াজুরী থানায় মামলা করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মহর আলী বলেন, জখমী শৈলেন চিকিৎসাধীন অবস্থায় নেত্রকোনা সদর হাসপাতালে ছিলেন। তার অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয় কিন্তু আজ সকালে তার মৃত্যুর খবর পাওয়া যায়। মৃত্যুর খবর শুনে তার (শৈলেন) সুরতহাল তৈরি করে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, মৃতের লাশ নেত্রকোনা পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। জখমীর মৃত্যু আঘাতজনিত কারণে হয়েছে নাকি অন্য কোনো কারণে হয়ে থাকতে পারে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সে বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া এ সহিংসতার বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / জামান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
Link Copied