নড়াইল ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
নড়াইলে শহরের রূপগঞ্জ মুক্তিযুদ্ধো কমপ্লেক্স এলাকা থেকে গাঁজাসহ এক মাদকারবারিকে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে মো. কবির মোল্যা (৫৫) নামে ওই ব্যক্তিকে গাঁজাসহ আটক করে ডিবি পুলিশ। আটককৃত কবির মোল্যা নড়াইল পৌরসভার আলাদাতপুর গ্রামের মৃত রুস্তম মোল্যার ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরির্দশক (এসআই) দেবব্রত চিন্তাপাত্রের নেতৃত্বে সঙ্গীয় সহকারী উপ-পরির্দশক (এএসআই) মো. সেলিম মুন্সী ও ফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় নড়াইল পৌরসভার রূপগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় মাদকদ্রব্য (গাঁজা) বিক্রির উদ্দেশ্যে ঘোরাফেরা করে মাদক কারবারি মো. কবির মোল্যা। তার আচারণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করে পুলিশ এবং তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরির্দশক (এসআই) দেবব্রত চিন্তাপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারি মো. কবির মোল্যাকে আটকপূর্বক নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
শাফিন / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা
Link Copied